টি-শার্টেও টাচস্ক্রিন
খেলোয়াড়দের জন্য পোশাক নির্মাতা আন্ডার আর্মার টাচস্ক্রিনযুক্ত টি-শার্ট তৈরির কথা জানিয়েছে। ম্যাশএবল জানিয়েছে, এতে ভবিষ্যতে স্মার্টফোন হাতে করে বহন করার প্রয়োজন ফুরোবে।
দৈনন্দিন জীবনের স্মার্টফোন এক অপরিহার্য যন্ত্রে পরিণত হয়েছে। সবসময় এটি হাতে বয়ে চলার ‘ঝামেলা’ থেকে মুক্ত করতে এবার টাচস্ক্রিন টি-শার্ট তৈরি করবে খেলোয়াড়দের পোশাক নির্মাতা আন্ডার আর্মার। এতে টি-শার্টের মধ্যে থাকবে টাচস্ক্রিন। যা স্পর্শ করে চালানো যাবে আধুনিক বিভিন্ন যন্ত্র।
এ সপ্তাহের প্রথম দিকে আন্ডার আর্মার অফিসিয়ালি আর্মার৩৯ নামের একটি ভিভাইস সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করে। আর্মার৩৯ অ্যাথলেটদের পারফরমেন্স পর্যবেক্ষণ করবে। এতে একেকজন খেলোয়াড়ের হৃৎস্পন্দন, ক্যালারি ক্ষয়সহ অনেক কিছু জানা যাবে। ব্লুটুথ সমৃদ্ধ ফিটনেস কম্পিউটারের মাধ্যমে এ ডিভাইস ডেটা সরবরাহ করবে। আইওএস অ্যাপসের মাধ্যমে সহজে ডেটা পর্যবেক্ষণ করা যাবে। এতে টি-শার্টেই টাচস্ক্রিন যুক্ত থাকায় প্রযুক্তি হয়ে উঠবে পোশাকেরই একটা অংশ।
