২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রি স্টোরিবুক অ্যাপ-এ ‘আয়রন ম্যান’

সারা পৃথিবী জানে আয়রন ম্যান একজন ধনী প্লেবয় টনি স্টার্ক, যিনি মে মাসে আরেকবার সিনেমা হল কাঁপাতে আসছেন ‘আয়রন ম্যান-৩’ নিয়ে। কিন্তু তার আগেই যারা প্রিয় সুপারহিরোর অভিযানগুলো পড়ে ফেলতে চায়, তাদের জন্য এখন আইফোনের স্টোরিবুক অ্যাপে পাওয়া যাচ্ছে আয়রন ম্যান। খবর ম্যাশএবল-এর।

প্রযুক্তি ডেস্ক

আজিজি ফাওমি খান, প্রদায়ক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 05:50 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

আইপ্যাড, আইফোন, আইপড টাচ ও আইপ্যাড মিনিতে এই স্টোরিবুক অ্যাপ বাচ্চাদের উপযোগী। নতুন ভার্সনে আয়রন ম্যানের আর্ক-নেমেসিস ম্যান্ডারিনও রয়েছে। এতে একটি ছোট ত্রিমাত্রিক গেইম রয়েছে। আরও আছে আয়রন ম্যানের পোশাক নিজের মতো তৈরি করার সুযোগ। বর্ণনায় আছেন কমিকসের কিংবদন্তী স্ট্যান লি। এর আগে মারভেল রিডস-এর অ্যাপ ‘স্পাইডার ম্যান’ এবং ‘দ্য হাল্ক’-এর সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

এই অ্যাপটি আইটিউনস স্টোর থেকে ডাউনলোড করতে হবে। মারভেল রিডস এর অন্যান্য অ্যাপের জন্য আপনাকে ২.৯৯ ইউএস ডলার গুনতে হলেও, এই টাইটেনিয়াম টাইট্যান-এর গল্প বিনামূল্যে পাওয়া যাবে।