২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াল স্ট্রিট জার্নালের ওপর চলছে সাইবার আক্রমণ

যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার ওপর চীনের হ্যাকাররা এখনও লাগাতার সাইবার আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন নিউজ কর্পোরেশনটির চেয়্যারম্যান রুপার্ট মারডক। বিবিসি জানিয়েছে, সম্প্রতি এক টুইটার পোস্টের মাধ্যমে এই অভিযোগ জানান মারডক।

প্রযুক্তি ডেস্ক

প্রদায়ক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 04:28 PM

Updated : 25 Apr 2022, 06:21 PM

জানুয়ারির শেষ সপ্তাহেই চীনের হ্যাকাররা ওয়াল স্ট্রিট জার্নালের ওপর আক্রমণ চালাচ্ছে বলে জানিয়েছিলো সংবাদ সংস্থাটি। ওয়াল স্ট্রিট জার্নালের আগে টানা চার মাস ধরে চীনের হ্যাকারদের আক্রমণের খবর জানিয়েছিলো আরেক প্রভাবশালী মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।

সংবাদ মাধ্যম দু’টির ওপর সাইবার আক্রমণে জড়িত থাকার কথা অস্বীকার করেছে চীনা কর্তৃপক্ষ। সম্প্রতি চীনের হ্যাকারদের দিকে অভিযোগের আঙ্গুল তোলেন গুগল চেয়্যারম্যান এরিক স্মিডও।