২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল-ফেইসবুকের সমালোচনায় গুগলের প্রধান নির্বাহী

ফেইসবুক ও অ্যাপল তাদের পণ্যগুলো যথার্থভাবে ব্যবহার করছে না বলে সমালোচনা করলেন গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেইজ। দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, ফেইসবুকে ব্যক্তিগত তথ্য লুকিয়ে রাখা বা প্রাইভেসি সিস্টেমে ত্রুটির সমালোচনা করেছেন গুগলের এই সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ওমর শরিফ পল্লব, সহ সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 04:08 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

প্রযুক্তিবিষয়ক প্রকাশনা উইয়ার্ড ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ল্যারি পেইজ বলেন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক এবং অ্যাপলের সীমিত সেবার ফলে আগ্রহীরা পছন্দের সব সেবা পাচ্ছেন না। অপরদিকে তিনি বলেছেন, অ্যাপল তাদের পণ্যের আওতা সন্তোষজনক ভাবে বাড়ায়নি। সাক্ষাৎকারে ল্যারি পেইজ আরো বলেছেন, ক্ষেত্রবিশেষে আইন ভাঙ্গতেও তার আপত্তি নেই ‘যদি তা থেকে কোনো ভালো পণ্য পাওয়া সম্ভব হয়’। উল্লেখ্য, অ্যাপলের সাবেক সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সম্পর্কে বলেছিলেন, অ্যান্ডয়েডে আদতে আইফোন অপারেটিং সিস্টেমের অনেক ফিচার বেআইনীভাবে ব্যবহার করা হয়েছে। গত বছর এই ইস্যুতেই অ্যান্ড্রয়েড চালিত গ্যালাক্সি স্মার্টফোনে আইফোনের বিভিন্ন ফিচার অপব্যবহার প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রে এক পেটেন্ট মামলায় স্যামসাংয়ের বিরুদ্ধে শত কোটি ডলার জরিমানার রায় হয়েছে। অপরদিকে, গুগলের সোশ্যাল নেটওয়ার্কে ফেইসবুকের কিছু ফিচার ব্যবহারের কথা জানিয়েছে বিভিন্ন অনলাইন পোর্টাল। ফেইসবুক সম্পর্কে ল্যারি পেইজ বলেন, ফেইসবুক শক্তিশালী অবস্থানে আছে, ‘তবে আমাদের সাইটটি ফেইসবুকের চেয়ে ভিন্ন।’। গুগল জানিয়েছে তাদের ৫০ কোটি তালিকাভুক্ত ব্যবহারকারী রয়েছে। অন্যদিকে ফেইসবুকে রয়েছে ১০০ কোটি ব্যবহারকারী। এ ছাড়া প্রতিদিন ১২ কোটি ৫০ লাখ মানুষ গুগলের সেবা গ্রহণ করছে বলে তিনি জানান। পেইজ বলেন, বিশ্বে বর্তমানে ৭০% স্মার্টফোন গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে।