ইন্টারনেট খাতে ‘সতর্ক দৃষ্টি’ থাকবে: চীনা তথ্যপ্রযুক্তি মন্ত্রী
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2021 06:44 PM BdST Updated: 17 Oct 2021 06:44 PM BdST
-
ছবি: রয়টার্স
ইন্টারনেট খাতে সতর্ক দৃষ্টি বজায় রাখবে চীন। সমূলে উৎপাটন করবে বড় প্রতিষ্ঠানগুলোর প্রতিদ্বন্দ্বী সাইটের লিংক ব্লক করে দেওয়ার মতো অনুশীলনকে। নিশ্চিত করবে ছোট ব্যবসায়ের বেড়ে উঠার সুযোগকে। সম্প্রতি এ তথ্য জানিয়েছেন দেশটির শিল্প মন্ত্রী।
এ বছর অনলাইন ও প্রযুক্তি ব্যবসার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছিল চীনের নিয়ন্ত্রক সংস্থাগুলো। সে রোষানল এড়াতে পারেনি আলিবাবা গ্রুপ, টেনসেন্ট হোল্ডিংসের মতো পশ্চিমে সুপরিচিত চীনা প্রতিষ্ঠানগুলোও।
জুলাইয়ে দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ছয় মাসের নিয়ন্ত্রক ক্যাম্পেইন শুরু করে। ওই ক্যাম্পেইনের মূল লক্ষ্য ছিলো বাজারে শৃঙ্খলা ভঙ্গ, ভোক্তা অধিকার লঙ্ঘন, ব্যবহারকারীর ডেটায় সুরক্ষা না থাকা, বন্ধ করা যায় না এমন পপ-আপ উইন্ডো - ইত্যাদি সমস্যার সমাধান করা।
“বর্তমানে, কর্পোরেটরা এসব বিষয়ে সচেতনতা বাড়িয়েছে এবং ঝুলে থাকা কিছু সমস্যা প্রাথমিকভাবে সমাধান করা সম্ভব হয়েছে।” – বলেছেন চীনে শিল্প ও তথ্য মন্ত্রী শিয়াও ইয়াকিঙ।
চীনা বার্তা সংস্থা শিনহুয়াকে ইয়াকিঙ জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বীর লিংক ব্লক সমস্যার সমাধান করা হয়েছে। অন্যদিকে বন্ধ করা যায় না এমন পপ-আপ অধিকাংশই সরিয়ে দেওয়া হয়েছে।
খাতের ছোট ও মাঝারি আকারের ব্যবসায়কে উন্নয়নের সুযোগ করে দিতে সরকারের অন্যান্য দপ্তর ও শিল্পের সঙ্গে তার মন্ত্রণালয় কাজ করবে বলেও জানান ইয়াকিঙ।
-
ইন্টারনেট খাতে ‘সতর্ক দৃষ্টি’ থাকবে: চীনা তথ্যপ্রযুক্তি মন্ত্রী
-
ফোকসভাগেনের আয়োজনে হাজির হলেন টেসলা প্রধান মাস্ক
-
কিশোর বয়সী ব্যবহারকারীদের ধরে রাখতে মরিয়া ইনস্টাগ্রাম
-
ড্রপ টেস্ট: নোকিয়া ৩৩১০-এর চেয়েও ‘টেকসই’ আইফোন ১৩ প্রো
-
সোর্স কোড ফাঁস হওয়ার খবর নিশ্চিত করলো টুইচ
-
চলমান চিপ সংকটে কমেছে স্মার্টফোনের বিক্রি
-
‘প্রতিবাদ করায়’ চাকরি হারানোর অভিযোগ অ্যাপল কর্মীর
-
বিটকয়েন মাইনিং সিস্টেম তৈরি করতে চাইছে ডরসির স্কয়ার
-
ইন্টারনেট খাতে ‘সতর্ক দৃষ্টি’ থাকবে: চীনা তথ্যপ্রযুক্তি মন্ত্রী
-
ফোকসভাগেনের আয়োজনে হাজির হলেন টেসলা প্রধান মাস্ক
-
কিশোর বয়সী ব্যবহারকারীদের ধরে রাখতে মরিয়া ইনস্টাগ্রাম
-
ড্রপ টেস্ট: নোকিয়া ৩৩১০-এর চেয়েও ‘টেকসই’ আইফোন ১৩ প্রো
-
সোর্স কোড ফাঁস হওয়ার খবর নিশ্চিত করলো টুইচ
-
চলমান চিপ সংকটে কমেছে স্মার্টফোনের বিক্রি
সর্বাধিক পঠিত
- ফেইসবুকের নিষিদ্ধ তালিকায় ‘বাংলাদেশ সংশ্লিষ্ট’ সাত নাম
- ফেনীতে ব্যাপক সংঘর্ষ, দোকান ভাংচুর, ওসিসহ আহত ৪০
- নোয়াখালীর হামলার পরদিন মন্দিরের পাশের পুকুর থেকে লাশ উদ্ধার
- সংখ্যালঘুদের ‘দেশ ছাড়া’ করতেই ‘পরিকল্পিত’ হামলা: রানা দাশগুপ্ত
- ‘ক্লিন ফিড’ নিয়ে বাংলাদেশে ফিরল জি বাংলা
- রোমাঞ্চকর লড়াইয়ে ইউনাইটেডকে হারাল লেস্টার, জিতল ম্যানসিটি
- মাগুরায় ৪ খুন: আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ
- নেপালকে হারিয়ে সাফে ভারতের অষ্টম
- বাংলাদেশের ‘বৃত্ত ভাঙার’ বিশ্বকাপ শুরু স্কটিশ চ্যালেঞ্জ দিয়ে
- টিভি সূচি (রোববার, ১৭ অক্টোবর ২০২১)





