পিকাবু-তে ল্যাপটপের সঙ্গে রিভ ইন্টারনেট সিকিউরিটি
ল্যাপটপের সঙ্গে বিনামূল্যে রিভ ইন্টারনেট সিকিউরিটি দিচ্ছে দেশিয় ই-কমার্স প্রতিষ্ঠান পিকাবু ডটকম।
এসার, আসুস, ডেল, এইচপি, আইলাইফ, লেনোভো ও শিয়াওমি’র সব মডেলের ল্যাপটপ ও নোটবুকের সঙ্গেই থাকছে রিভ ইন্টারনেট সিকিউরিটি।
ব্যবহারকারীরা একটি স্ক্র্যাচ কার্ডে লাইসেন্সটি পাবেন এবং রিভঅ্যান্টিভাইরাস ডটকম থেকে রিভ ইন্টারনেট সিকিউরিটি ডাউনলোড করে লাইসেন্স আক্টিভেট করলে তিন মাসের জন্য সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন বলে রিভ-এর পক্ষ থেকে জানানো হয়েছে।
