২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ হাজার ল্যাপটপ ব্যাটারি ফেরত চাইলো এইচপি

বিশ্বব্যাপী ৫০ হাজার লিথিয়াম আয়ন ব্যাটারি ফেরত চেয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি। ল্যাপটপের এই ব্যাটারিগুলো আনুষঙ্গিক হিসেবে বিক্রি করা হয়েছে অথবা এইচপি বা এর কোনো অনুমোদিত ডিলারকর্তৃক বদলে দেওয়া হয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2018, 05:08 PM

Updated : 08 Apr 2022, 05:41 PM

২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে বিক্রি হওয়ার পর সমস্যা পাওয়া গেছে এমন ডিভাইসগুলোও এই তালিকায় আছে বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শুক্রবার এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি বলে, “সম্প্রতি আমরা জেনেছি নির্দিষ্ট কিছু নোটবুক কম্পিউটার আর মোবাইল ওয়ার্কস্টেশন-এ ব্যবহৃত আমাদের একটি ব্যাটারি সরবরাহকারীর ব্যাটারিগুলোতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি রয়েছে।”

“আমরা এই সমস্যা শনাক্ত করতে তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছি আর নিজে থেকেই এই ব্যাটারিগুলো ফেরত চাচ্ছি ও বদলে দিচ্ছি। শেষ দুই বছরে বিশ্বব্যাপী বিক্রি হওয়া এইচপি সিস্টেমগুলোর ০.১ শতাংশ এই পদক্ষেপের মধ্যে পড়বে।”

যুক্তরাষ্ট্রের ভোক্তা পণ্য নিরাপত্তা কমিশন বা ইউএস কনজিউমার প্রোডাক্ট সেইফটি কমিশন-এর তথ্যমতে, এই সমস্যায় আক্রান্ত ডিভাইসগুলোর মধ্যে এইচপি ‘প্রোবুক’ (৬৪এক্স জি২ আর জি৩ সিরিজ, ৬৫এক্স জি২ আর জি৩ সিরিজ), এইচপিএক্স ৩১০ জি২, এইচপি ‘এনভি’ এম৬, এইচপি ‘প্যাভিলিয়ন’ এক্স৩৬০, এইচপি ১১, এইচপি ‘জেডবুক’ (১৭ জি৩, ১৭ জি৪ এবং ‘স্টুডিও’ জি৩) মোবাইল ওয়ার্কস্টেশন রয়েছে।