২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাধ্য হয়ে এলো অনিয়মিত আইওএস আপডেট

প্রচলিত রীতির বাইরে এসে আইওএস ১১.২ আপডেট উন্মুক্ত করেছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 09:38 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

শনিবার আইওএস ১১.১.২-এর একটি বাগের কারণে তৃতীয় পক্ষের অ্যাপগুলো ক্র্যাশ করতে শুরু করে। এর কয়েক ঘন্টার মধ্যে আইওএস ১১.২ উন্মুক্ত করে অ্যাপল, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

রীতি অনুযায়ী সপ্তাহের মঙ্গলবার আইওএস আপডেট উন্মোচন করে অ্যাপল। কিন্তু এবার ত্রুটি সারাতে শনিবার আপডেট উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

আইওএস ১১.২ কে বড় আপডেট বলা হচ্ছে। ত্রুটি সারাযুক্তি জায়ানোর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপল পে ক্যাশ আনা হয়েছে এই আপডেটে। প্রন্ট প্রতিষ্ঠানটির নতুন পিয়ার-টু-পিয়ার লেনদেন সেবা হলো ‘অ্যাপল পে ক্যাশ’। মেসেজেস অ্যাপে এই সেবা ব্যবহার করা যাবে। এর মাধ্যমে আইমেসেজ দিয়ে অর্থ পাঠানো যাবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

নতুন এই আপডেটে আইফোন X এবং আইফোন ৮ মডেলের জন্য ফাস্ট ওয়্যারলেস চার্জিং বা দ্রুত তারবিহীন চার্জিং সুবিধা আনা হয়েছে। এর পাশাপাশি কিছু লাইভ ওয়ালপেপারও যোগ হয়েছে।