২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে কার্যক্রম শুরুর ঘোষণা দিল পেইপ্যাল

বুধবার ভারতে কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে ডিজিটাল লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠাতা পেইপ্যাল। এক দশকের কাছাকাছি সময় ধরে দেশটিতে অন্যদেশগুলোর সঙ্গে লেনদেন (ক্রস-বর্ডার পেমেন্ট) সেবা দিয়ে আসছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 05:40 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

এক বিবৃতিতে পেইপ্যাল-এর পক্ষ থেকে বলা হয়, “এই সেবা চালুর মাধ্যমে ভারতীয় গ্রাহকরা দেশটির কিছু বহুল জনপ্রিয় প্রতিষ্ঠান থেকে পেইপ্যাল ব্যবহার করে অনলাইনে কেনাকাটা করতে পারবেন।”

“পেইপ্যাল সেবা রাখা ব্যবসায় প্রতিষ্ঠানগুলো পেইপ্যালের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক দুই ধরনের লেনদেনই সম্পন্ন  করতে পারবেন। সেইসঙ্গে তারা ভারত ও বিশ্বব্যাপী থাকা পেইপ্যালের ২১ কোটি ৮০ লাখ গ্রাহকের কাছে পোঁছাতে পারবেন।”

“পেইপ্যাল প্রায় এক দশক ধরে ভারতে ক্রস-বর্ডার পেমেন্ট সেবা দিয়ে আসছে। যার মাধ্যমে দেশটির এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় প্রতিষ্ঠানগুলো আর ফ্রিল্যান্সাররা বৈশ্বিক সুযোগ কাজে লাগাতে পারছেন।”

আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার সম্প্রতি ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকছে। এ কারণে পেইপ্যাল সরকার আর দেশটির রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর সঙ্গে কয়েকটি পদক্ষেপে চুক্তি করেছে।

পেইপ্যাল প্রাইভেট লিমিটেড-এর প্রধান নির্বাহী রোহান মাহাদেভান বলেন, “ভারতের ডিজিটাল লেনদেন-এর যাত্রা উচ্চগতির উন্নতির পথে, আর এর অংশ হতে পেরে আমরা আনন্দিত।”