২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান্ড্রয়েড চালিত কিন্তু চলবে না কোনো অ্যাপ

ফেসিয়াল রিকগনিশন ব্যবস্থা বা মেশিন লার্নিং ব্যবস্থা সমৃদ্ধ ফিচারের একের পর এক উন্নত ফিচার আনতে ব্যস্ত স্মার্টফোন নির্মাতারা। এর মধ্যে আবার কারও পেছনের দিকেও ফিরে যাওয়ার নজির পাওয়া যায়। জাপানের ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফিউচারমডেল সেগুলোর মধ্যে একটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2017, 08:34 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

জাপানের এই প্রতিষ্ঠানটি নিশফোন-এস নামের একটি ফোন এনেছে। এই ফোন ব্যবহার করে শুধু কল করা, টেক্সট পাঠানো আর গান শোনা যাবে।  

এই ডিভাইসটি দেখতে একটি আধুনিক স্মার্টফোন আর আগের দিনে স্কুলে ব্যবহৃত ক্যালকুলেটরের সংমিশ্রণ মনে হয় বলে উল্লেখ করা হয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন প্রকাশনা বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে। এর আকৃতি একটি ক্রেডিট কার্ডের চেয়ে কিছুটা বড়। 

এই হ্যান্ডসেটকে স্মার্টফোন না বলেও উপায় নেই। এতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ২০১২ সালের সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.২। কিন্তু ফোনটির উন্মোচোনের ভিডিওতে শুধু একটি ঘড়ি দেখানো হয়, যার কারণে এতে কী কী ফিচার বাদ দেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। 

ভয়েস রেকর্ডিং আর ব্লটুথ ইয়ারফোন যুক্ত করার মতো ফিচারও এতে থাকবে বলে থাকবে বলে ধারণা হচ্ছে। তবে, প্রচলিত কোনো অ্যাপ এতে ব্যবহার করা যাবে না।

চলতি সপ্তাহের শুক্রবার এই ফোন শুধু জাপানেই আনা হবে।