ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স আয়োজনে চীন
চতুর্থ ‘ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স’ আয়োজন করতে যাচ্ছে চীন।
চলতি বছরের ডিসেম্বরে পশ্চিম চীনের জেইশিয়াং প্রদেশের নদীর শহর নামে পরিচিত উঝেন-এ এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।
ডিসেম্বরের ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত চলার কথা রয়েছে ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স। সরকারি, আন্তর্জাতিক সংস্থা, প্রতিষ্ঠান, প্রযুক্তি সমাজ ও বেসরকারি সংস্থাগুলোর শীর্ষস্থানীয় ব্যক্তিদের এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে।
এতে ডিজিটাল অর্থনীতি, নতুন প্রযুক্তি, সাইবারস্পেস পরিচালনাসহ ইন্টারনেট সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদসংস্থা শিনহুয়া।
সর্বশেষ ইন্টারনেট প্রযুক্তিগুলো প্রদর্শন করা হবে এবারের ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স-এ। এবারের সম্মেলন যৌথভাবে পৃষ্ঠপোষকতা করেছে সাইবার অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না এবং জেইশিয়াং প্রাদেশিক সরকার।
সাইবারস্পেসে ভবিষ্যতে একসঙ্গে কাজ করতে কমিউনিটি তৈরির লক্ষ্যে কাজ করবে ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স। এতে মানব কল্যাণে ইন্টারনেটের উন্নতি হবে বলে বিবৃতিতে বলা হয়।
