২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইফস্টেইজ বন্ধ করল ফেইসবুক

যাত্রার এক বছরের আগেই অনুর্ধ্ব ২১ বছর বয়সীদের জন্য আনা ভিডিও অ্যাপ লাইফস্টেইজ বন্ধ করে দিয়েছে ফেইসবুক।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2017, 06:34 PM

Updated : 19 Aug 2022, 05:15 PM

একই স্কুল বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যুক্ত করতে এই অ্যাপ বানানো হয়েছিল। এর মধ্যে থাকা সব পোস্ট ওই প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী দেখতে পেতেন। কিন্তু অ্যাপটির প্রাইভেসি নিয়ন্ত্রণে সীমাবদ্ধতা ও ‘বিভ্রান্তিকর’ ইউজার ইন্টারফেইসের জন্য এটি সমালোচিত হয় বলে বিবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার-কে পাঠানো এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলে, তারা এই অ্যাপটি থেকে ‘অনেক কিছু শিখেছে’। 

এক পণ্যব্যবস্থাপক লাইফস্টেইজ অ্যাপটি বানিয়েছিলেন, সে সময় তিনি ছিলেন কিশোর। ২০১৬ সালের অগাস্টের শেষের দিকে আইওএস অ্যাপ স্টোরে অ্যাপটি ছাড়া হয়।

এই অ্যাপে ব্যবহারকারীদের ব্যক্তিগত বিভিন্ন প্রশ্ন করে সেগুলো ভিডিও’র মাধ্যমে জবাব দিতে বলা হত। আর এই জবাবগুলো দেওয়ার জন্য তারা ইমোজি গ্রাফিক্স-এর মাধ্যমে পুরস্কার পেতেন।

অনুর্ধ্ব ২১ বছর বয়সীদের জন্য হলেও, বয়স্ক কেউ ভুল জন্মতারিখ দিয়ে সহজেই অ্যাপটিতে অ্যাকসেস নিতে পারতেন। 

২০১৬ সালের অক্টোবরে অ্যাপটি অ্যান্ড্রয়েডের জন্য ছাড়া হয়, কিন্তু এটি খুব একটা সাড়া ফেলতে পারেনি।