আহছানউল্লায় মোবাইল গেইম ও এপ্লিকেশনের কর্মশালা
মোবাইল গেইম অ্যান্ড এপ্লিকেশনের আইডিয়া নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ঢাকার আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে সম্প্রতি বিভাগের পরামর্শকরা এই কর্মশালা পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম এম সফিউল্লাহ।
অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কাজী শরিফুল আলম, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আব্দুর রহিম মোল্লা, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক শাহেদুর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেইম অ্যন্ড এপ্লিকেশন প্রেজেক্টের অধীনে দেশব্যাপী ৩৮টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপন করছে, যার একটি রয়েছে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
