দেশের বাজারে সিম্ফনির নতুন ফোন
দেশের বাজারে ‘সিম্ফনি পি৯’ নামে নতুন স্মার্টফোন এনেছে নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি।
সেলফি তোলার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ডুয়াল ফ্ল্যাশলাইটের এই স্মার্টফোনটি। অ্যান্ড্রয়েড নুগাট ৭.০ অপারেটিং সিস্টেমের সঙ্গে ৫.৫ ইঞ্চি ২.৫ডি কার্ভড এইচডি আইপিএস পর্দা রয়েছে এতে।
এক পর্দাতেই এতে দুটি অ্যাপ ব্যাবহার করা যাবে সর্বশেষ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকার কারণে। এর পাশাপাশি সামনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি ফ্ল্যাশ ও পেছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং ডুয়াল টোন ফ্ল্যাশ রয়েছে স্মার্টফোনটিতে।
৩জিবি র্যামের সঙ্গে মিডিয়াটেক ১.৩ গিগাহার্টজ ৬৪ বিট অক্টাকোর প্রসেসর আছে স্মার্টফোনটিতে। ৩২জিবি বিল্টইন স্টোরেজ রয়েছে পি৯-এ। চাইলে মেমোরি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর যাবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়।
ডুয়াল সিমের ও ৪জি নেটওয়ার্ক সুবিধার এই স্মার্টফোনটিতে রয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম-পলিমার ব্যাটারি।
কালো এবং গাঢ় নীল রঙে সিম্ফনির শো-রুমে পাওয়া যাবে এই স্মার্টফোনটি। ডিভাইসটির মূল্য রাখা হয়েছে ১২,৯৯০ টাকা।
