২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চালু হল ‘ডট আফ্রিকা’

আফ্রিকার জন্য ডট আফ্রিকা (.africa) নামে নিজস্ব ওয়েব অ্যাড্রেস চালু করেছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2017, 04:33 PM

Updated : 11 Apr 2022, 11:10 PM

এইউ কমিশন-এর চেয়ারপারসন এনকোসাজানা ডলামিনি জুমা এই ঘটনাকে আফ্রিকার “নিজস্ব ডিজিটাল পরিচয়” পাওয়ার মূহুর্ত হিসেবে ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। সংস্থাটি জানায়, ডট আফ্রিকা ডোমেইন নাম “পুরো মহাদেশকে একটি ইন্টারনেট সম্প্রদায় হিসেবে একত্র করবে।”

এখন বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অ্যাড্রেস দিয়ে পুরো আফ্রিকার জন্য তাদের আগ্রহ প্রকাশ করতে পারবে। যেমন, কোনো মোবাইল ফোন প্রতিষ্ঠান যদি মোবাইল ডট আফ্রিকা নামে ওয়েবসাইট বানায়, তাহলে ওই অ্যাড্রেসে পুরো আফ্রিকার উপস্থিতি দেখা যাবে।

টপ-লেভেল ডোমেইন হিসেবে ওয়েব অ্যাড্রেসগুলোর প্রতিষ্ঠাকারী সংস্থা আইক্যান এই পদক্ষেপের অনুমোদন দিয়েছে।

দক্ষিণ আফ্রিকান প্রতিষ্ঠান জেডএ সেন্ট্রাল রেজিস্ট্রি এ নিয়ে প্রচারণা চালায়। এই প্রতিষ্ঠানটি এখন ডট আফ্রিকা নামে ওয়েবসাইট নিবন্ধনের কাজ করবে। প্রতিষ্ঠানটির প্রধান লাকি মাসিলেলা জানান, ডট আফ্রিকা অ্যাড্রেসের জন্য ১৮ ডলারের মতো খরচ পড়বে আর জুলাই থেকে এ নামে নিবন্ধন শুরু হবে।

সম্প্রতি আইক্যান থেকে আরও ডট ফান, ডট ফোন, ডট হেয়ার সহ আরও কিছু ডোমেইন নামের অনুমোদন দেওয়া হয়েছে।