ব্যাক-আপ ত্রুটিতে ধরা স্প্যামার
‘অতিরিক্ত’ স্প্যাম পাঠানোর দায়ে সম্প্রতি এক মার্কিন প্রতিষ্ঠাকে অভিযুক্ত করেছেন নিরাপত্তা গবেষকরা। অভ্যন্তরীণ ডেটাবেইস নিয়ে কাজ করার সময় তারা এই স্প্যামার-কে চিহ্নিত করেন।
নিরাপত্তা বিশেষজ্ঞ ক্রিস ভিকেরি ব্যাক আপ-এর মাধ্যমে রিভার সিটি মিডিয়া (আরসিএম)-এর ডেটায় প্রবেশাধিকার পান এবং ঘটনাক্রমে তিনি অনলাইনেই থেকে যান।
এই ডেটাবেইসে ব্যবহারকারীদের ইমেইল অ্যাড্রেস আর ব্যক্তিগত বিস্তারিত তথ্যসহ প্রায় ১৩০ কোটি রেকর্ড রয়েছে বলে জানায় বিবিসি।
বিপনণ বার্তার মতো জাংক মেইল পাঠানোর সঙ্গে আরসিএম জড়িত- এমন অভিযোগের ব্যাপারে কোনোরকম সাড়া দেয়নি প্রতিষ্ঠানটি।
এক ব্লগে ভিকেরি জানান, তিনি ‘সন্দেহজনক উন্মুক্ত একগাদা ফাইল’ পেয়েছিলেন এবং তিনি চাইলেই এগুলো দেখতে পারতেন কারণ যিনি এসব ফাইল অনলাইনে রেখেছিলেন তিনি সেগুলো পাসওয়ার্ড-সুরক্ষিত করতে ভুলে গিয়েছিলেন।
ব্যক্তিগত তথ্যাদির সঙ্গে এসব ফাইলে আরসিএম-এর কর্মকর্তাদের অভ্যন্তরীণ বার্তা আর তাদের ব্যবসা সংক্রান্ত তথ্যও রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ভিকেরি আরও জানান এসব তথ্য থেকে দেখা গেছে নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে অসংখ্য বার্তা পাঠানোর চেষ্টা করছে এই প্রতিষ্ঠান।
ডেটা-ব্যাক আপে পাওয়া বিপনণ উপাদানসংক্রান্ত অভিযোগে আরসিএম দাবি করে প্রতিদিন ১০ লাখেরও বেশি বার্তা পাঠানোর ক্ষমতা তাদের রয়েছে। তা ছাড়াও এসব স্প্যাম রুখতে একাধিক উপায় রয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।
আরসিএম-এর নেট অ্যাড্রেস আর ডোমেইনের তথ্যবহুল সিস্টেমগুলোতে এখন স্প্যাম ব্লকের ব্যবস্থা রয়েছে বলে জানান ডেটা বিশ্লেষণে ভিকেরি-এর অপর সহযোগী স্টিভ রিগ্যান।
