২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আউট-অফ-অফিস’ পেটেন্ট করল আইবিএম

‘আউট-অফ -অফিস’ বা অফিসের বাইরের এক ইমেইল ব্যবস্থার পেটেন্ট করিয়েছে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম। তবে, এই ব্যবস্থার প্রণয়ন করবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফয়সাল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2017, 07:11 PM

Updated : 11 Apr 2022, 11:07 PM

এই ব্যবস্থা পেটেন্টের জন্য নথিভুক্ত হয় ২০১০ সালে। সে সময় অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানই প্রযুক্তির নানা উদ্ভাবনকে নিজেদের দখলে আনার চেষ্টা করছিল। চলতি বছর জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়া এই পেটেন্ট-কে “মাসের সবচেয়ে নির্বোধ পেটেন্ট’ হিসেবে বিবেচিত করে ডিজিটাল অধিকার সংগঠন ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন বা ইএফএফ, জানিয়েছে বিবিসি।

আইবিএম জানিয়েছে, “এই পেটেন্ট জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে”।

ইএফএফ জানায়, এই সিস্টেমে প্রচলিত মেইল ব্যবস্থার এর চেয়ে একটি ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে তা হচ্ছে- ব্যবহারকারী ছুটিতে যাওয়ার কয়েকদিন আগেই সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে তার সহকর্মীদের কাছে এর র্বাতা পৌছে দেবে। বার্তাটি ভ্যাকেশন সিস্টেম থেকে না গিয়ে একটি পোস্টকার্ড থেকে যাবে। কিন্তু এখান থেকেই একজন জানতে পারবেন ব্যবহারকারী ছুটিতে আছেন।

তবে এই উন্মুক্তকরণটি যথেষ্টই সমালোচনার মুখে পড়েছে। কারণ, ধারণা করা হচ্ছে এটি কোনো প্রযুক্তিগত অগ্রগতি নয় বরং কোনো অজানা কারণ থেকে এটি করা হয়েছে।

চলতি বছরের শুরুতে এক ঘোষণায় আইবিএম জানায়, ২০১৬ সালে তারা প্রায় ৮ হাজার পেটেন্ট করে যুক্তরাষ্ট্রে রেকর্ড করেছে। এ নিয়ে টানা ২৪ বছর সবচেয়ে বেশি পেটেন্ট করার রেকর্ড গড়ল প্রতিষ্ঠানটি।