২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যামাজন ক্লাউড বিপর্যয় মানবসৃষ্ট

ক্লাউড সেবায় বিপর্যয়ের ঘটনায় মানবসৃষ্ট ভুল ছিল বলে জানিয়েছে অ্যামাজন। সম্প্রতি অ্যামাজনের ক্লাউড সেবার এই বিপর্যয়ের কারণে সংবাদ সাইট থেকে শুরু করে সরকারি সাইটের মতো প্রতিষ্ঠানটির গ্রাহক তালিকায় থাকা বিভিন্ন সাইট অচল হয়ে পড়ে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2017, 03:39 PM

Updated : 19 Aug 2022, 03:54 PM

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানায়, একটি ভুল কমান্ডের কারণে এর ক্লাউড সেবার সার্ভারের বিশাল অংশ সরে যায়।

অ্যামাজনের সিম্পল স্টোরেজ সার্ভিস বা অ্যামাজন এস৩-এ এই বিপর্যয় ঘটে, যা সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে ছিল বলে জানিয়েছে রয়টার্স।

প্রতিষ্ঠানটি জানায়, তারা তাদের এস৩ সাবসিস্টেমগুলোর ঠিক অবস্থায় ফিরে আসার ক্ষমতা আরও দ্রুত করার পদক্ষেপ নেবে।

এই খবর প্রকাশের আগের মঙ্গলবার এই বিপর্যয়ের ঘটনায় প্রশ্ন-উত্তর ফোরাম কোরা, মানুষকে উৎপাদন ক্ষমতা পর্যবেক্ষণে সহায়তা করা সাইট ট্রেলো’র মতো কয়েকটি ওয়েবসাইট অচল হয়ে পড়ে। আক্রান্ত হয় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)-এর মতো সরকারি সাইটগুলোও। এর কয়েক ঘণ্টা পর অ্যামাজন জানায়, তারা সমস্যার সমাধান করেছে। তবে, এই বিপর্যয়ের কারণ এখনও প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

কিছু কিছু সাইট অচল হওয়ার পাশাপাশি স্ল্যাক-এর মতো কিছু অনলাইন সেবার মূল কার্যাকারিতা বন্ধ হয়ে যায়।