ভুল টুইটে ক্ষমা চাইল ব্যাডল্যান্ড পার্ক
প্রাকৃতিক পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ভয়াবহ মাত্রায় বেড়ে যাওয়ার বিষয়ে বেশ কিছু টুইট করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটা অঙ্গরাজ্যের ব্যাডল্যান্ড ন্যাশনাল পার্ক।
টুইট বার্তায় পার্কটি জানায়, “আজ জলবায়ুতে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড আছে তা আগের সাড়ে ছয় লাখ বছরের চেয়ে বেশি।” এই পোস্ট-এ হ্যাশট্যাগ দেওয়া হয় ক্লাইমেট (#climate)।
পোষ্টটি ব্যাপক হারে শেয়ার করা হলেও ২৪ জানুয়ারি সন্ধ্যার মধ্যে তা টুইটার থেকে মুছে দেওয়া হয়, জানিয়েছে বিবিসি। নিজেদের পার্ক সম্পর্কিত তথ্য না হওয়ায় তা মুছে ফেলা হয়।
এর আগে পার্ক সার্ভিস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর অভিষেক সম্পর্কিত ছবি বারবার টুইট করতে থাকে। ফলে শুক্রবার দ্য ন্যাশনাল পার্ক সার্ভিস তাদের টুইটার পরিচালনা পুরোপুরিভাবে বন্ধ করে দেয়, যদিও বিবিসি-এর মতে অ্যাকাউন্টটি স্পষ্টতই বন্ধ করে দেওয়া হয়েছে।
একদিন পরেই টুইটার অ্যাকাউন্টটি পুনরায় চালু করা হয় এবং পোস্টের মাধ্যমে ক্ষমা চাওয়া হয় ‘ভুল’ টুইট-এর জন্য।
এরপর থেকে যথারীতি অ্যাকাউন্টটি থেকে পার্কের খবর এবং দৃশ্য সম্পর্কিত টুইট পোস্ট করে আসছিল। কিন্তু পুনরায় সাউথ ডেকোটা পার্ক জলবায়ু বিজ্ঞানের ডেটা টুইটারে পোস্ট করা শুরু করেছে যা তাদের পার্ক সম্পর্কিত নয়।
ডোনাল্ড ট্রাম্প পূর্বেও আবহাওয়া পরিবর্তনকে একটি তামাশা বলে সম্বোধন করেছেন এবং মার্কিন প্রেসিডেন্টের অভিষেকের দিন হোয়াইট হাউস তাদের ওয়েবসাইট থেকে জলবায়ু পরিবর্তনের সকল নীতি সরিয়ে ফেলেছে।
পার্ক সার্ভিস-এর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
