২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিক মাধ্যমে ‘লোক দেখানো’ পোস্টে এগিয়ে পুরুষ

এক গবেষণায় দেখা গেছে, বন্ধুদের সামনে নিজেকে ‘উপস্থাপনের’ জন্য, সামাজিক মাধ্যমে বেশি ‘লাইক’ পেতে এবং নিজেদের সম্পর্কে আরও ভালো বোধ করতে পুরুষরা পোস্টে গোপনীয়তা বজায় রাখেন না।

তাহমিন আয়শা মুর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2017, 06:50 PM

Updated : 19 Aug 2022, 03:29 PM

গবেষণায় দেখা গেছে, সামাজিক মাধ্যমে বন্ধুদের থেকে কতটি ‘লাইক’ পেলেন সে বিষয়ে পুরুষরা বেশ সংবেদনশীল। তা ছাড়াও  সহকর্মী, বন্ধু বা কর্মচারীদের ব্যাপারে বিব্রতকর আর গোপন বিষয় সামাজিক মাধ্যমে ফাঁস করতে নারীদের তুলনায় পুরুষরা বেশ পছন্দ করেন বলে জানা যায় আইইএনএস-এ প্রকাশিত ঐ গবেষণা থেকে।

জরিপে দেখা গেছে, প্রতি দশ জনে একজন (নয় শতাংশ) পুরুষ নিজেদের নগ্ন ছবি পোস্ট করেন, যেখানে নারীদের মাত্র পাঁচ শতাংশ এমন পোস্ট দিয়ে থাকেন। আর ১৩ শতাংশ পুরুষ খোলামেলা পোশাক পরিহিত বন্ধুর ছবি পোস্ট করেন।

“লাইক খোঁজা বা নিজেদেরকে বন্ধুদের সামনে আরও সুন্দরভাবে উপস্থাপনের দিক থেকে পুরুষরা নারীদেরকে ছাড়িয়ে গেছেন।” জার্মানির উর্জবার্গ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া বিষয়ক মনোবিজ্ঞানী এস্ট্রিড ক্যারোলাস এক বিবৃতিতে বলেন।  

শুধু তাই নয়, পুরুষরা তাদের আশানুরূপ লাইক না পেলে বেশ হতাশ হন। প্রায় ২৯ শতাংশ পুরুষ স্বীকার করেছেন যে, তাদের পোস্টে ‘গুরুত্বপূর্ণ বিবেচনা করেন’- এমন কারও লাইক না পেলে বেশ হতাশ হন। 

অ্যালকোহলের প্রভাবমুক্ত অবস্থায় প্রায় ১৫ শতাংশ পুরুষ স্বীকার করেছেন যে তারা বন্ধুদের ছবি পোস্ট করতে পারেন। এখানে নারীদের মাত্র চার শতাংশ এমন করতে পারেন বলে জানিয়েছেন।

এই গবেষণায়, “পুরুষরা সামাজিক সম্প্রীতির দিক থেকে সরে এসে এখন ঝুঁকি নেওয়ার মত জিনিসে বেশি জোর দিচ্ছেন।” সামাজিক মাধ্যমে পুরুষদের এমন ঝুঁকিপূর্ণ ব্যবহার সম্পর্কে ক্যারোলাস বলেন।

গবেষকরা জানিয়েছেন, সামাজিক মাধ্যমে গ্রহণযোগ্যতা পেতে মানুষরা এখন কোন বিষয় শেয়ার করা ‘উচিত’ এবং কোন জিনিস ‘গোপন’ রাখা উচিত তার সীমা ভেঙ্গে ফেলছে।