ব্যাকপেইজ ডটকম-এর ‘প্রাপ্তবয়স্ক বিভাগ বন্ধ
অনলাইন ক্লাসিফাইড বিজ্ঞাপনদাতা সাইট ব্যাকপেইজ ডটকম সোমবার হঠাৎ করেই সাইটটির ‘প্রাপ্তবয়স্ক’ বিভাগ বন্ধ করে দেয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই বিভাগের মাধ্যমে মানবপাচার আর যৌনব্যবসায় মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে- রাষ্ট্র আর ফেডারেল সরকারের কর্মকর্তাদের এমন দাবির মুখে তারা এই বিভাগ বন্ধ করতে বাধ্য হয়েছেলের।
প্রকাশিত ব্যাকপেইজ থেকে শিশু নির্যাতন আর পাচারের তথ্য-প্রমাণ সরিয়ে নেওয়ার অভিযোগ সংবলিত এক প্রতিবেদন মার্কিন সিনেট কমিটি থেকে প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সাইটটির পক্ষ থেকে এমন ‘আকষ্মিক’ পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছে রয়টার্স।
সিদ্ধান্ত ঘোষণা করে ব্যাকপেইজ জানায়, তারা সরকার কর্তৃক ‘ছাটাই’-এর শিকার। ব্যাকপেইজ-এর আইনজীবী জানান, প্রতিষ্ঠানের নির্বাহীরা মঙ্গলবার উপকমিটি গঠন করে আলোচনায় বসবেন।
মার্কিন সিনেটর রব পোর্টম্যান আর ক্লেয়ার ম্যাককাস্কিল জানিয়েছেন, যৌনতা আর মানব পাচারের জন্য অন্যান্য জানা প্রতিষ্ঠানের চেয়ে বেশি জড়িয়ে পড়েছে ব্যাকপেইজ।
“আমরা যা বলেছি ব্যাকপেইজ তা অস্বীকার করেনি। তারা তাদের সাইট বন্ধ করে দিয়েছে”- বিবৃতিতে তারা বলেন। “এটি কোনো ‘ছাটাই’ নয়, বরং এটি আমাদের তদন্তের যথার্থতা-ই প্রমাণ করে।”
প্রতিষ্ঠানটি তাদের আইনি লড়াই চালাবে বলে জানিয়েছে রয়টার্সকে। তাদের এই লড়াই পুরো ইন্টারনেট ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ। কোনো পোস্টের জন্য অনলাইন প্লাটফর্ম দায়বদ্ধ থাকবে কিনা তা নির্ভর করছে এই সিদ্ধান্তের উপর।
এর আগে সোমবার মার্কিন সুপ্রিম কোর্টে ব্যাকপেইজের বিরুদ্ধে তিন তরুণীর আনা মামলা নাকচ করে দেওয়া হয়। মামলায় তারা দাবি করেছিলেন, এই ওয়েবসাইট জোর করে তাদেরকে যৌনব্যবসায় ঠেলে দিচ্ছে।
ক্যালিফোর্নিয়ায় সন্ত্রাসী হামলার পর ব্যাকপেইজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। প্রধান আইনজীবী কামালা হ্যারিস ব্যাকপেইজ-এর প্রধান নির্বাহী কার্ল ফেরের আর প্রতিষ্ঠানের আরেক নিয়ন্ত্রক শেয়ারধারী মাইকেল ল্যাসে ও জেমস লারকিন- এর বিরুদ্ধে অর্থ পাচার আর অন্যান্য ইসুতে অভিযোগ নথিবদ্ধ করেন।
