জার্মান ‘কুকা’ কিনছে চীনা ‘মিডেয়া’
জার্মান রোবট নির্মাতা প্রতিষ্ঠান ‘কুকা’-কে কিনছে চীনা ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘মিডেয়া’। চুক্তিতে মার্কিন কর্তৃপক্ষের সবুজ সংকেত পাওয়ার পরই অধিগ্রহণের বিষয়টি জানানো হয়েছে।
রয়টার্স জানিয়েছে, ২০১৭-এর জানুয়ারির প্রথম অর্ধে চুক্তি বাস্তবায়ন করা হবে। চলতি বছরের মে-তে কুকা কিনতে সারে চারশ’ কোটি ইউরো দেওয়ার প্রস্তাব দেয় মিডেয়া।
সে সময় বলা হয়েছিল জার্মান বাজার নীতি নির্ধারকরা চুক্তির অনুমোদন দিয়েছেন। চুক্তির মাধ্যমে জানুয়ারি হতে কুকা’র ৯৪.৫৫ শতাংশ ভোট ক্ষমতা থাকবে চীনা প্রতিষ্ঠানটির দখলে।
কুকা’র সঙ্গে মিডেয়া’র এই চক্তি সমালোচিত হয় জার্মানিতে। সমালোচকরা দাবি করেন দেশের মূল প্রযুক্তিগুলো বিদেশি হাতে চলে যাচ্ছে। অন্যদিকে চীন নিজস্ব প্রযুক্তিকে বৈদেশিক হস্তক্ষেপ থেকে রক্ষা করে আসছে।
শুক্রবার কুকা’র পক্ষ থেকে জানানো হয় মার্কিন কর্তৃপক্ষের সবুজ সংকেত পাওয়ার পর চুক্তিটি এখন সামনে আগানো যেতে পারে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “যুক্তরাষ্ট্রে কমিটি অন ফরেইন ইনভেস্টমেন্ট-এর মার্কিন সরকারি কর্তৃপক্ষ এবং ডিরেক্টরেট অফ ডিফেন্স ট্রেড কন্ট্রোলস ২৯ ডিসেম্বর, ২০১৬-তে কুকার অধিগ্রহণের অনুমতি দিয়েছে।”
চীনা প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে কুকা’র কর্মীদের সঙ্গে দীর্ঘ সময়ের জন্য চুক্তির কথা পুনরায় নিশ্চিত করতে বলা হয়েছে। প্রতিষ্ঠানের কাছে দাবি করা হচ্ছে যাতে কুকা’র বর্তমান সদরদপ্তর অব্যাহত রাখা হবে। এমনকি মিডেয়াকে এও বলে হবে যে তারা কুকা-কে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করার অনুমতি দেবে এবং চীনে তা বিস্তৃত করা হবে।
