এবার আসছে হলোগ্রাফিক পর্ন
২০১৬ সাল জুড়ে অকুলাস রিফট আর এইচটিসি ভাইভ-এর মত ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট পর্ন ইন্ডাস্ট্রি মাতিয়ে রাখলেও ২০১৭ সালে নতুন উন্মত্ততা যোগ করতে যাচ্ছে দুইটি পৃথক প্রতিষ্ঠান।
‘ক্যামসোডা’ এবং ‘হলোডেক্স’ উভয় প্রতিষ্ঠানই পর্নোগ্রাফিক হলোগ্রাম ব্যবহার করে ত্রিমাত্রিক নগ্ন নারীকে সাধারণ মানুষের শোবার ঘরে আনার পরিকল্পনা ঘোষণা করেছে।
প্রাপ্তবয়স্কদের ওয়েবক্যাম প্ল্যাটফর্ম ক্যামসোডা ‘হলো-ক্যাম’ নামের একটি নতুন প্রযুক্তি উন্মোচন করতে যাচ্ছে যার মাধ্যমে স্মার্টফোন এবং একটি থ্রিডি প্রজেক্টর ব্যবহার করে ক্যাম মডেলের থ্রিডি উপস্থাপনা মানুষ বাসায় বসে উপভোগ করতে পারবেন।
স্টুডিওতে এসব মডেলিং শুট করা হবে এবং হলো-ক্যামে একটি সাপ্তাহিক অনুষ্ঠানের অংশ হিসাবে তা দেখা যাবে। তা ছাড়া অতিরিক্ত খরুচে ‘ব্যক্তিগত’ অনুষ্ঠানও সহজলভ্য হবে বলে জানিয়েছে ডেইলি ডট। স্মার্টফোন ব্যবহারকারীরা এসব উপভোগের সময় মডেলদের সঙ্গে সরাসরি অথবা লিখে কথাও বলতে পারবেন।
লাস ভেগাসে ১৮ থেকে ২১ জানুয়ারিতে আসন্ন এভিএন অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট এক্সপো- তে ক্যামসোডা তাদের চার ফুট লম্বা হলোগ্রাফিক প্রজেকশনে নতুন প্রযুক্তি প্রদর্শনের ব্যবস্থা করবে বলে জানানো হয়।
অন্যদিকে হলোডেক্স একটি ভিআর প্রতিষ্ঠান যা হলোগ্রাম তৈরিতে বিশেষ পারদর্শী। তা ছাড়াও তারা ব্যবহারকারীদের পছন্দমত মডেল এমনকি মডেলদের সঙ্গে কথা বলার জন্য নিয়ন্ত্রক হিসেবেও কাজ করে থাকে।
এই হলোগ্রামগুলোতে টরি ব্ল্যাক, ড্যানি ড্যানিয়েলস, স্কিন ডায়মন্ড, রিলে রেইড আর লেক্সি বেলেসহ বাস্তব জীবনের পর্ন তারকাদের মডেল হিসেবে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর। পুরুষ, নারী এবং হিজড়া মডেল থাকছে এতে। ব্যবহারকারীরা তাদের পছন্দমত মডেলদের চুলের রঙ, কাপড়চোপড় এমনকি দৈহিক গঠনও পরিবর্তন করতে পারবেন। পর্ন তারকাদেরকে ‘সুবিধাজনক’ স্থানে সরাতে ব্যবহারকারীরা কন্ট্রোলারও ব্যবহার করতে পারবেন চাইলে।
"আমরা নিরাপদ এবং নৈতিক স্থানে থেকে মানুষের বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করে আসছি," চলতি বছরের শুরুতে একথা বলেন হলোডেক্স-এর সহপ্রতিষ্ঠাতা মর্গান ইয়াং।
"আমরা প্ল্যাটফর্ম হিসাবে যথাসম্ভব কম খরচের ব্যবস্থা রাখব এবং ব্যবহারকারীরা কী কিনতে চান সেই সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে জোর দেব। ব্যবহারকারীরা কেমন কাপড় বা চুলের রং চান সে বিষয়টি মাথায় রেখে আমরা এগুলোর সংরক্ষণ আরও বাড়াব।”
২০১৬ সালে মুক্তি দেওয়ার কথা থাকলেও হলোডেক্স তাদের নতুন প্রযুক্তি বিলম্বের জন্য ২০১৭-তে বাজারে আনবে বলে জানিয়েছে।
