ঘাতক রোবট নিষিদ্ধে জাতিসংঘ
স্বয়ংক্রিয় অস্ত্র বা ঘাতক রোবটের অনুমোদনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার ভোট দিয়েছেন জাতিসংঘের ৮৯টি দেশের প্রতিনিধি। জাতিসংঘের কনভেনশন অন কনভেনশনাল উইপন্স (সিসিডাব্লিউ) শীর্ষক সম্মেলনে ২০১৭ সালে সরকারি বিশেষজ্ঞের একটি দল গঠনের পক্ষে ভোট দেন তারা।
হিউম্যান রাইটস ওয়াচ-এর তথ্যানুসারে এই চুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা’র (এআই) অস্ত্র নিষিদ্ধ করা হতে পারে। কোনো মানুষের নজরদারী ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে এবং ঘাতক রোবটের অনুমোদন নিয়ে ইতোমধ্যেই অনেক সমালোচনা হয়েছে, জানিয়েছে মার্কিন সাময়িকী ফরচুন।
এর আগে এ নিয়ে সমালোচনা করেছেন ইলন মাস্ক, স্টিফেন হকিং এবং স্টিভ ওজনিয়াক-এর মতো প্রযুক্তি গুরুরা। তারা দাবি করছেন যুদ্ধে রোবটের ব্যবহার সাধারণ মানুষের প্রাণনাশের কারণ হতে পারে।
এর আগে জাতিসংঘের বৈঠকে জানানো হয় সামনের বছর এর অনুমোদন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ঘাতক রোবটের অনুমোদন দেওয়া হলে সাধারণ মানুষের প্রাণনাশের কারণে এর প্রোগ্রামার, প্রস্তুতকারক বা নিয়ন্ত্রককে বিভিন্নভাবে দোষারোপ করা হবে বলেও জানানো হয়।
হিউম্যান রাইটস ওয়াচ-এর স্টিভ গুজ জানান, ঘাতক রোবটের উন্নয়ন একটি ভাণ্ডার উন্মোচন করবে যাকে পরে বদলানো যাবে না। তিনই বলেন, “একবার এই অস্ত্র ছাড়া হলে সেখানে তাদের থামানোর কিছু নেই। সেগুলো নিষিদ্ধ করতে এখনই উদ্যোগ নেওয়ার সময়।”
এ দিকে স্বচালিত গাড়ির মতোই ঘাতক রোবটের পক্ষেও সমালোচনা রয়েছে যে এগুলো আসলে সাধারণ মানুষের প্রাণনাশ কমাবে। এগুলোর নিজের নিরাপত্তার জন্য ভয় পেতে হবে না। এমনকি মানুষ সৈনিকের চেয়ে রোবট আরও দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে।
ইতোমধ্যেই কিছু স্বয়ংক্রিয় অস্ত্রের সিস্টেম উন্নয়নের বিভিন্ন ধাপে রয়েছে। এক্ষেত্রে প্রাণঘাতী ড্রোনের কথাও বলা যেতে পারে। তবে, সেগুলো দূর হতে নিয়ন্ত্রণ করা হতে পারে।
এ ছাড়া মার্কিন প্রতিরক্ষা তহবিলে এ ধরনের কিছু প্লাটফর্ম প্রস্তুত করেছে গুগলের বস্টন ডায়নামিকস। যদিও এই রোবটগুলোকে উদ্ধারকারী রোবট হিসেবে দাবি করা হয়েছে।
