বিরতি ফাঁকি, জরিমানার মুখে অ্যাপল
২০ লাখ ডলার জরিমানার মুখে পড়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। খাওয়া ও বিশ্রামের বিরতি দেয়নি প্রতিষ্ঠানটি, অ্যাপল কর্মীদেরই এমন অভিযোগে করা এক মামলায় এই আদেশ দেওয়া হয়।
সিএনএন জানিয়েছে, ২০১১ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগো শহরের চারজন অ্যাপলকর্মী এই মামলা দায় করেন। ওই মামলায় তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি খাওয়া ও বিশ্রাম বিরতি দেওয়ায় ব্যর্থ হয়েছে এবং কর্মীদের সময়মতো বেতনও দেওয়া হয় না।
রায়ে অ্যাপলকে ২০ লাখ ডলার পরিশোধের আদেশ দেওয়া হয়েছে।
ওই অঙ্গরাজ্যের আইন অনুযায়ী, ঘণ্টা হিসেবে কাজ করা কর্মীরা যদি ৫ ঘণ্টার বেশি কাজ করে, তবে ৩০ মিনিট-এর খাবার বিরতি দিতে হবে। কর্মীদের প্রতি ৪ ঘণ্টা কাজে ১০ মিনিট বিরতি দেওয়া বাধ্যতামূলক।
২০১৩ সালে এই মামলা ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটিতে ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত কাজ করা ২১ হাজার কর্মীদের অন্তর্ভূক্ত করে একটি ক্লাস অ্যাকশন মামলায় পরিণত হয়।
২০১২ সাল থেকে অ্যাপল সময় নীতিমালা পরিবর্তন করে।
