জোটবদ্ধ হচ্ছে নিসান, রেনল্ট আর মিটসুবিসি
প্রচলিত পেট্রোল গাড়ির চেয়ে দাম কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান- নিসান মোটর, রেনল্ট এসএ আর মিটসুবিসি মোটর্স কর্পোরেশন তাদের বৈদ্যুতিক গাড়ির প্ল্যাটফর্ম একত্র করবে বলে জানিয়েছে জাপানের অর্থ-বাণিজ্যবিষয়ক দৈনিক নিক্কেই।
বিশ্বজুড়ে ক্ষতিকর গ্যাস নির্গমন এবং জ্বালানী অর্থনীতির বিধি-বিধান থেকে দূরে থাকার জন্য স্বয়ংক্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোকসভাগেন এজি এবং টয়োটা মোটর্স কর্পোরেশন ব্যাটারি চালিত গাড়ি নির্মাণকে মূল লক্ষ্য ধরে সামনে এগুচ্ছে। এই পরিস্থিতে নিজেদের পরবর্তী অবস্থান শক্ত করতেই বিশ্বের অন্যতম বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর এই পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।
ফ্রান্স-জাপান সহযোগী জোটের প্রতিষ্ঠান রেনল্ট এবং নিসান গ্যাস নির্গমনহীন প্রযুক্তির ব্যাপারে একমত হলেও তারা খরচ কমাতে এখনও লড়ে যাচ্ছেন। রয়টার্সের মতে, এর কারণ তারা তাদের বৈদ্যুতিক গাড়ি 'আলাদাভাবে' উন্নত করছিল।
নিক্কেই জানিয়েছে যে, রেনল্ট এবং জাপানের মিটসুবিসি মোটর্স কর্পোরেশন (যা সম্প্রতি নিসানের নিয়ন্ত্রণাধীন) একত্রে একই প্লাটফর্মে কাজ করবে। নিসানের পুনর্গঠিত 'লিফ' বৈদ্যুতিক গাড়ী ২০১৮ সাল থেকে বিক্রি শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
গাড়ি নির্মাতা এই তিন প্রতিষ্ঠান একত্রে গাড়ির মূল উপাদান, যেমন- মোটর, ইনভারটার ও ব্যাটারি তৈরি করবে, যা 'লিফ' গাড়ির নির্মাণ খরচ প্রায় এক- পঞ্চমাংশে নামিয়ে আনবে।
