২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিজিট সংখ্যায় ভুল, ক্ষমাপ্রার্থী ফেইসবুক

২০ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ইনস্ট্যান্ট আর্টিকেলস প্লাটফর্ম ব্যবহার করে প্রকাশ করা কিছু প্রকাশকের কনটেন্ট আইফোন থেকে কতবার ভিজিট করা হয়েছে, সে সংখ্যা কম দেখানো হয়েছে বলে জানিয়েছে ফেইসবুক।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2016, 05:35 PM

Updated : 20 Aug 2022, 02:30 PM

এই প্লাটফর্ম ব্যবহার করে প্রকাশিত পোস্টের মাধ্যমে প্রকাশকরা অর্থ আয় করে থাকে।

শুক্রবার ফেইসবুক জানায়, গণনা পদ্ধতিতে একটি আপডেট আনার পর এই সমস্যা তৈরি হয়, ক্ষতিগ্রস্থ হন প্রকাশকরাও। তবে, আইপ্যাড আর অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আসা ট্রাফিক সংখ্যায় কোনো প্রভাব পড়েনি, জানিয়েছে রয়টার্স।

এর আগে চলতি বছর সেপ্টেম্বরে ভিডিও দেখার সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়ে দেখানো নিয়ে ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থণা করে ফেইসবুক।

সর্বশেষ সমস্যাটি সমাধান করা হয়েছে ও নতুন হিসাব দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। সেইসঙ্গে বিজ্ঞাপনদাতারা কতজন মানুষের কাছে পৌঁছাতে পারবেন তা নিয়ে আরও ভালো ধারণা দিতে সম্ভাব্য দর্শকদের সংখ্যা হিসাব পদ্ধতি আপডেট করা হচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।