'ফোন সিসমোমিটার': মাই সেইক
সম্প্রতি গবেষকরা নতুন একটি অ্যাপ বানাতে সক্ষম হয়েছেন যার মাধ্যমে স্মার্টফোনকে ভূমিকম্প শনাক্তকারক হিসেবে ব্যবহার করা যাবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে চালু হওয়া মাই সেইক অ্যাপটি এখন পর্যন্ত প্রায় দুই লাখ বার ডাউনলোড করা হয়েছে।
এই অ্যাপ সক্রিয় ছিল বিশ্বজুড়ে এমন সব ফোনে ছোট- বড় ভুমিকম্পের কম্পাংক রেকর্ড করা সম্ভব হয়েছে, যার মধ্যে ২.৫ মাত্রার ছোট ভূমিকম্পও রয়েছে।
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলে’র অধ্যাপক রিচার্ড অ্যালান জানান যে, কোন এলাকায় কি ঘটছে তা পর্যবেক্ষণের জন্য মাই সেইক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
"বর্জ্য পাম্পিংয়ের জন্য যেসব ভূমিকম্প হয় সেগুলো দ্রুত শনাক্ত করতে পারে। সেখানে ঘটতে কি পারে, কিভাবে বড় এই ভূমিকম্প হতে পারে এমন অনেক সমস্যা রয়েছে এবং একই সঙ্গে সেখানে অনেক পিছুটানও রয়েছে।”
"এসব প্রক্রিয়া বুঝিয়ে আমরা মানুষদের ক্ষমতায়নে এগিয়ে আনতে চাই।" তিনি বিবিসি নিউজকে বলেন।
এটি পরোক্ষভাবে কাজ করে - অনেকটা ফোন ব্যবহারকারীদের কার্যকলাপ নিরীক্ষণ করে এমন অ্যাপগুলোর মত।
একবার চালু করার পর, মাই সেইক কেন্দ্রীয় সার্ভারে মোবাইল নেটওয়ার্কে বার্তা পাঠাতে থাকে। ওই হাব থেকে পরে অবস্থান আর কম্পনের মাত্রা পরিমাপ করা হয়।
“মাই সেইক আমাদের আশার চেয়ে ভালভাবে কাজ করছে।” বলেন অধ্যাপক অ্যালান।
“আমরা ছোট ভূমিকম্প পরিমাপ করতে পেরেছি, ওকলাহামা আর ক্যালিফোর্নিয়াতে দুই দশমিক পাঁচের চেয়ে কম। আবার বড় ভূমিকম্প যেমন এপ্রিল মাসে ইকুয়েডরে ঘটা ভূমিকম্প যার কম্পাংক ছিল সাত দশমিক আট, তাও পরিমাপ করা সম্ভব হয়েছে। এটা ছিল সবচেয়ে বড় ভূমিকম্প এবং গভীরতার দিক থেকেও বেশি; প্রায় ৩৫০ কিলোমিটারেরও বেশি।”
“তাই বৈজ্ঞানিক দিক থেকে এটা থেকে অবিশ্বাস্য তথ্যাদি পেতে যাচ্ছি। এটি কাজে লাগিয়ে আমরা কি করতে পারি তা বুঝতে শুরু করছি মাত্র।”
তিনি এই অ্যাপের নতুন সংস্করণও ঘোষণা করেন, যা ব্যবহারকারীদের ফোনে নোটিফিকেশন পাঠাবে।
