২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্তৃত হচ্ছে স্কাইপের অনুবাদ ফিচার

রিয়াল-টাইম অনুবাদ ফিচার আরও বিস্তৃত করছে ভয়েস ও ভিডিও কলিং সেবাদাতা প্রতিষ্ঠান স্কাইপ। এখন মোবাইল ফোন আর ল্যান্ডলাইন থেকে করা কলেও যুক্ত হবে এই ফিচার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 07:37 PM

Updated : 12 Apr 2022, 03:30 AM

২০১৪ সালে শুধু ‘স্কাইপ থেকে স্কাইপ’ কলের জন্য এই ফিচার চালু করা হয়েছিল।

এই টুল অ্যাকসেস করতে এখনও তিনটি বিষয় প্রয়োজন হয় ব্যবহারকারীদের। তবে, এ ক্ষেত্রে তাদেরকে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে সাইন আপ করতে হবে, যা বিনামূল্যেই করা যায়। সেইসঙ্গে ব্যবহারকারীদের স্কাইপ অ্যাপের সর্বশেষ সংস্করণ ডাউনলোড ও কিছু স্কাইপ ক্রেডিট পরিশোধ করতে হবে, জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

নিয়মিত স্কাইপ কলের মতোই এই ট্রান্সলেশন একইভাবে কাজ করে। ডায়ালারে থাকা ‘ট্রান্সলেট’ সুইচ ক্লিক করে সেখান থেকে ভাষা বাছাই করতে হবে। যখন অন্যপ্রান্তের কেউ ফোন রিসিভ করবেন, তখন তাকে বলা হবে কলটি রেকর্ড হচ্ছে ও এর অনুবাদ করা হচ্ছে। 

বর্তমানে এই ট্রান্সলেটরে নয়টি ভাষা রয়েছে। এগুলো হচ্ছে- ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, জার্মান, চীনা (ম্যান্ডারিন), ইতালীয়, পর্তুগিজ (ব্রাজিলীয়), আরবি ও রুশ।

ডিপ লার্নিং সিস্টেম ব্যবহার করে এই ফিচার কাজ করে, এ জন্য মাঝে মধ্যে এতে কিছু ভুল হয়ে যায় বলে জানিয়েছে প্রযুক্তি সাইটটি।