২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের নড়াচড়ায় চলবে ডিভাইস

মানুষের নড়াচড়া থেকে উৎপন্ন করা যাবে শক্তি এমন এক নতুন ডিভাইস বানিয়েছেন বিজ্ঞানীরা। এর মাধ্যমে শীঘ্রই হয়তো ফোন আর ব্লুটুথ হেডসেট শুধু আঙ্গুলের নড়াচড়ায় চার্জ করা যাবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 07:44 PM

Updated : 25 Jul 2022, 09:33 PM

‘ন্যানো এনার্জি’ নামের এক জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন মতে, ‘বায়োকম্প্যাটিবল ফেরোইলেক্ট্রেট ন্যানোজেনারেটর’ নামের ভাঁজ করা যায় এমন কিবোর্ডটি স্পর্শের মাধ্যমেই চলে। এটি মানুষের নড়াচড়া থেকেই শক্তি নিতে পারে বলে এতে কোনো ব্যাটারি দরকার হয় না। ‘ফেরোইলেক্ট্রেট ন্যানোজেনারেটর’-কে সংক্ষেপে এফইএনজি বলা হয়। 

এফইএনজি হচ্ছে এমন একটি কাগজের পাতা আর এতে অনেক অ্যাপ্লিকেশন ও আকার আনা হতে পারে।

মিশিগান স্টেট ইউনিভার্সিটি-এর সহযোগী অধ্যাপক নেলসন সেপালভেডা বলেন, “আমরা মানুষের নড়াচড়ায় চালিত তারবিহীন ডিভাইসগুলোর পথে আছি। আমি যা দেখি তা হচ্ছে অনেকটা শীঘ্রই, পুরো সপ্তাহের জন্য আপনার সেলফোন চার্জ দেওয়ার দরকার হবে না, এর কারণ হচ্ছে এই শক্তি আপনার নড়াচড়া থেকে উৎপন্ন হবে।”

কোনো ব্যাটারির সহায়তা ছাড়াই শুধু চাপ বা স্পর্শের মাধ্যমেই চলবে এমন আইসিডি টাচ, ২০টি এলইডি লাইট আর ওই কিবোর্ড সফলভাবে চালিয়েছেন। এ জন্য বিজ্ঞানীরা কম খরচের ডিভাইস ব্যবহার করেছেন বলে জানিয়েছে আইএএনএস। 

গবেষণায় বলা হয়, “এমনভাবে আয়নগুলো যোগ করা হয়েছে যাতে ডিভাইসের প্রতিটি স্টোরে চার্জড উপাদান থাকে। ডিভাইসটি যখন মানুষের নড়াচড়া অনুভব করবে তখন বৈদ্যুতিক বা যান্ত্রিক শক্তি উৎপন্ন হবে।” 

এতে আরও বলা হয়, “পাতলা, নমনীয়, জৈব সামঞ্জস্যপূর্ণ, আকার পরিবর্তনযোগ্য, কম খরচ আর মজবুত হওয়ায়র মতো সুবিধা থাকায় এফইএনইজি যান্ত্রিক শক্তি উৎপাদনের খাতে তারবিহীন হেডসেট, সেলফোন আর অন্যান্য টাচ-স্ক্রিন ডিভাইসের মতো অনেক স্বয়ংক্রিয় ইলেকট্রনিক্স-এর বিকল্প হতে পারে।”  এফইএনজি ভাঁজ করা হলে, একজন মানুষ যে পরিমাণ ভোল্টেজ তৈরি করবেন তা সূচক হারে বৃদ্ধি পাবে।

সেপালভেডা বলেন, “আপনি অনেক বড় একটি ডিভাইস দিয়ে শুরু করলেন, কিন্তু এটি একবার ভাঁজ করলেন, আবার করলেন, এবার এটি অনেক ছোট আর এতে অনেক শক্তি আছে।”