ভারতে মোবাইল ফোনে শীর্ষে স্যামসাং
ভারতের মোবাইল ফোন বাজারের ২৮.৫২ শতাংশ দখলে নিয়ে ২০১৬ সালে সর্বোচ্চ সংখ্যক ডিভাইস বিক্রি করেছে দক্ষিণ কোরীয় জায়ান্ট স্যামসাং।
স্যামসাংয়ের পরেই অবস্থান করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল, তাদের দখলে ১৪.৮৭ শতাংশ। ১০.৫৭ শতাংশ বাজার দখলে নিয়ে তৃতীয় স্থানে আছে মটোরোলা, জানিয়েছে আইএএনএস।
ইকমার্স অ্যাপ ক্যাশফাই-এর সূত্রমতে, স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড ডুয়োস ১৯০৮২ মডেলের হ্যান্ডসেটটি ২০১৬ সালে দেশটিতে সবচেয়ে বেশি বিক্রিত ফোন, পুনরায় বিক্রি বা বাইব্যাক বাজারে এর দখল ৩.০২ শতাংশ। প্রতিবেদনটিতে বলা হয়, “এই বাজারে এরপরেই আছে মটো পরিবারের বছরের সবচেয়ে সফল ফোন মটো জি ১৬ জিবি (দ্বিতীয় প্রজন্মের), তাদের দখল ২.৭১ শতাংশ। অ্যাপলের আইফোন ৫এস (ফ্যাক্টরি আনলকড) ২.৩৪ শতাংশ শেয়ার নিয়ে আছে তৃতীয় অবস্থানে।” অন্যান্যদের মধ্যে, ওয়ানপ্লাস ওয়ান ৬৪ জিবি’র দখলে আছে ১.৭৮ শতাংশ।
২০১৭ সালের জন্য এখন পর্যন্ত অল্পসংখ্যক স্মার্টফোন বের করার ঘোষণা দেওয়া হয়েছে। পুরানো ফোন আবারও বিক্রির ক্ষেত্রে যত মানুষ পুনরায় বিক্রির দাম সম্পর্কে অবগত হবেন, এই বাজারে তত বেশি প্রবৃদ্ধি দেখা যাবে বলে আশা ক্যাশফাই-এর।
পুরানো ফোনের দামের বিবেচনায় ভারতে দিল্লী কে এক নাম্বার স্থানে রাখছে প্রতিষ্ঠানটি। এখান থেকে অনলাইন মার্কেটপ্লেসটিতে পুরানো ফোনের জন্য করার অর্ডারের ১৯ শতাংশ সম্পন্ন হয়েছে।
