২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোস্ট ইউরোপ-কে কিনছে গোড্যাডি

যুক্তরাষ্ট্রভিত্তিক ডোমেইন নাম প্রদানকারী প্রতিষ্ঠান গোড্যাডি ইনকর্পোরেশন মঙ্গলবার জানিয়েছে তারা একই ধরনের সেবা দানকারী প্রতিষ্ঠান 'হোস্ট ইউরোপ গ্রুপ' (এইচইজি)-কে ১৬৯ কোটি ইউরোর বিনিময়ে কিনতে পারে। এর মধ্যে প্রতিষ্ঠানটির আগের কিছু ঋণও অন্তর্ভুক্ত বলে জানিয়েছে রয়টার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিফাত আহসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 08:59 PM

Updated : 20 Aug 2022, 02:25 PM

মূলত ইউরোপে নিজেদের ব্যবসাকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে গোড্যাডি। আর এইচইজি ক্রয় তাদের সেই লক্ষ্যকে আরও তরান্বিত করবে বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে ইউরোপে নিজেদের গ্রাহকসংখ্যাও বাড়াতে পারবে গোড্যাডি।

এইচইজি’র গ্রাহক সংখ্যা প্রায় গোড্যাডি’র মতোই এবং ইউরোপের বৃহত্তম স্বাধীন ওয়েব হোস্টিং প্রতিষ্ঠানগুলোর একটি। তারা ১২৩রেজ, ডোমেইন ফ্যাক্টরি, হার্ট ইন্টারনেট এবং হোস্ট ইউরোপ-এর মতো ব্র্যান্ড পরিচালনা করে থাকে।

বর্তমানে ইউরোপিয়ান প্রতিষ্ঠানটি ব্যাক্তিমালিকানা ইকুইটি প্রতিষ্ঠান সিনভ্যান লিমিটেড-এর মালিকানাধীন. ২০১৩ সালে ৪৩.৮ কোটি পাউন্ডের বিনিময়ে প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে তারা।

গোড্যাডি জানিয়েছে তারা এইচইজি-এর সম্ভাব্য বিক্রির তালিকায় থাকা প্লাসসার্ভার পরিচালিত হোস্টিং ব্যবসা কেনার ব্যাপারেও চিন্তাভাবনা করবে।

আগের মাসেই রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, গোড্যাডি প্রতিষ্ঠানটি কেনার ব্যাপারে আলাপ-আলোচনা করছে।