২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্ষতিকর’ ট্রাম্প সমর্থকদের সরাবে রেডিট

‘সবচেয়ে ক্ষতিকর’ ব্যবহারকারীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে যাচ্ছে নিউজ-শেয়ারিং কমিউনিটি রেডিট। এ ধরনের শত শত গ্রাহককে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে সাইটটির প্রধান নির্বাহী স্টিভ হফম্যান।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2016, 06:28 PM

Updated : 20 Aug 2022, 02:23 PM

রেডিট-এর শনাক্ত করা ‘ক্ষতিকর’ পেইজগুলোর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প-এর সমর্থকদের পেইজ ‘আর/দ্য_ডোনাল্ড’ রয়েছে। এই পেইজের প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

রেডিট-এ ‘স্পেজ’ নামে পোস্ট দিয়ে থাকেন হফম্যান। তিনি জানান হয়তো পেইজটি পুরোপুরি নিষিদ্ধ করা হবে না তবে সাইটটিতে ‘নিরাময়ের উদ্দীপনা’ জাগাতে চান হফম্যান।
সম্প্রতি ট্রাম্প সমর্থকের পেইজ থেকে মন্তব্য সরিয়ে বেশ সমালোচিত হয়েছেন রেডিট প্রধান। পরবর্তীতে তিনি তা স্বীকারও করেছেন।

মন্তব্যে পরিবর্তন আনা হয়েছে এক গ্রাহক তা বুঝতে পারার পর হফম্যান সবার উদ্দেশ্যে এক পোস্টে বলেন, “হ্যাঁ আমি ওই মন্তব্য বদলেছি, ‘স্পেজ’-কে ‘আর/দ্য_ডোনাল্ড’-এ পরিবর্তন করেছি। দীর্ঘ এক সপ্তাহ ধরে আমারা আর/পিৎজাগেইট বিষয়টি ঠিক করার চেষ্টা করছি। আমরা যতোই আপনাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি ততই  অশ্লীল বাক্যালাপে রূপ নেয়।”

এবার রেডিট থেকে এ সব বিষাক্ত গ্রাহকদের কিছুটা সরাতেই উদ্যোগ নিয়েছেন হফম্যন। তিনি বলেন, “অন্য সব কিছুর চেয়ে আমি রেডিটকে নিরাময় করতে চাই এবং আমার দেশকে নিরাময় করতে চাই এবং যদিও অনেকেই আমাদেরকে আর/দ্য_ডোনাল্ড নিষিদ্ধ করতে বলেছেন এটি সে নিরাময়েরই উদ্দীপনা যোগায় যা আমি করতে চাচ্ছি।”