২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এল ‘আরবান ইনোভেশন চ্যালেঞ্জ’

শহুরেজীবনের সমস্যাগুলোর সমাধানে উদ্ভাবনী চিন্তা ও পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার জন্য ব্র্যাক আয়োজিত ‘আরবান ইনোভেশন চ্যালেঞ্জ’-এ ৩০ নভেম্বরের মধ্যে আইডিয়া জমা দেওয়া যাবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 07:43 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

http://uic.brac.net/ - এই ঠিকানায় আগ্রহীরা নিজ নিজ আইডিয়া জমা দিতে পারবেন।

এক বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠান ব্র্যাক জানিয়েছে, শহরে বিদ্যমান বহু সমস্যার মধ্যে অগ্রাধিকারভিত্তিতে তিনটি শ্রেণিকে এই প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়েছে। এগুলো হচ্ছে স্বাস্থ্য, পরিবহন ও কর্মসংস্থান সমস্যা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কোনো প্রতিষ্ঠানের কর্মী বা নতুন উদ্যোক্তা যে কেউ এতে আইডিয়া জমা দিয়ে অংশগ্রহণ করতে পারবেন।

ব্র্যাক-এর সহায়তায় বিজয়ীরা তাদের সমাধান পরিকল্পনা বাস্তবে রূপদানের সুযোগ পাবেন।

পাঁচ দিনব্যাপী আরবান বুটক্যাম্পে সমস্যাগুলো নিয়ে কাজ করা এবং দেশের সফল উদ্যোক্তাদের দিকনির্দেশনা লাভের সুযোগ পাবেন তারা। সেইসঙ্গে তাদের ডিজাইন, প্রাথমিক মডেল এবং ব্যবসায় পরিকল্পনা বিষয়ে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে পারবেন। ব্র্যাকের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত অনুদান এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনেও সহায়তা দেওয়া হবে।