সামাজিক মাধ্যমের পোস্টে ‘প্রভাবিত হন’ ক্রেতারা
সামাজিক মাধ্যমে কোনো পণ্যের পোস্টে আসা নেতিবাচক বা নিরপেক্ষ মন্তব্য বা লাইক ক্রেতাদের প্রভাবিত করে আর এই প্রভাব প্রতিষ্ঠানের বিক্রি আর আয়ের উপরও পড়ে, নতুন এক গবেষণায় এমন তথ্য জানা গেছে।
এই গবেষণার একজন গবেষক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক-এর ইউনিভার্সিটি অ্যাট বাফেলো-এর সহযোগী অধ্যাপক রাম বেজাওডা বলেন, “অধিক সম্পৃক্ততাযুক্ত নিরপেক্ষ বা নেতিবাচক সামাজিক মাধ্যম পোস্ট, কোনো লাইক, কমেন্ট বা শেয়ার নেই এমন ইতিবাচক শেয়ারের চেয়েও আয়ে বেশি প্রভাব ফেলে। যদিও গ্রাহকরা বলেন যে তারা সামাজিক মাধ্যমে যা পড়েন তার উপর ভিত্তি করে তারা কেনার সিদ্ধান্ত নেন না, কিন্তু এটি সত্যি।”
সেইসঙ্গে গবেষণায় এ-ও জানা যায়, প্রচলিত টেলিভিশন আর ইমেইল বিপনণ চেষ্টায় যে প্রভাব পড়ে তা ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর দেওয়া সামাজিক মাধ্যমে পোস্টে আরও শক্তিশালী হয়।
সামাজিক মাধ্যম যখন টিভি বিপনণের সঙ্গে যুক্ত হয়, তখন গ্রাহকদের কেনার পরিমাণ ১.০৩ শতাংশ বেড়ে যায়। আর ওই একই প্রতিষ্ঠান থেকে বাড়তি পণ্য বা সেবা নেওয়ার পরিমাণ বাড়ে ০.৮৪ শতাংশ। আর ইমেইল বিপনণের সঙ্গে যুক্ত হলে এই বৃদ্ধির হারগুলো যথাক্রমে ২.০২ ও ১.২২ শতাংশ হয়।
বেজাওয়াডা বলেন, “এখানে স্পষ্ট বোঝা যায়, সামাজিক মাধ্যমের বিপনণ প্রভাব রাখে, আর ব্যবস্থাপকদের উচিৎ গ্রাহকদের সঙ্গে সম্পর্ক তৈরিতে বন্ধন বাড়ানো।”
জার্নাল অফ মার্কেটিংয়ে প্রকাশিত এই গবেষণার জন্য গবেষকরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানের বিক্রেতাদের কাছ থেকে ডেটা সংগ্রহ করেন বলে জানিয়েছে আইএএনএস।
