অ্যাপল স্টোরে কোডিং শিক্ষা
শিশুদেরকে কোডিংয়ে উদ্বুদ্ধ করতে নতুন পদক্ষেপ নিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। বিশ্বজুড়ে ৪৮৭টি অ্যাপল স্টোরে কোডিংয়ের কর্মশালার আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
যে কেউই কোড করতে পারে, কথাটি শুনতে অসম্ভব মনে হলেও শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ধারণা এমনটাই। আর তাই সবাইকে কোডিংয়ে অনুপ্রাণিত করতে নানা ধরনের আয়োজন দেখা গেছে। অ্যাপলের ক্ষেত্রেও এ ধরনের চিন্তা প্রথমবার নয়।
যুক্তরাজ্যে শিশুদের শিক্ষাগত বিষয়বস্তুর মধ্যে কোডিং শিক্ষা অন্তর্ভূক্ত করা হয়েছে। আর কোড ডটঅর্গ নামের ওয়েবসআইট ‘আওয়ার অফ কোড’ নামে এক কর্মাশালার আয়োজন করা হয়। সাধারণত প্রতি বছর ডিসেম্বর মাসের ৫ থেক ১১ তারিখের মধ্যে এটি অনুষ্ঠিত হয়ে থাকে।
এখন প্রশ্ন উঠতে পারে এক ঘণ্টায় কি কোডিং শেখা সম্ভব? এক ঘণ্টায় কোডিং শেখা না গেলেও অনুপ্রাণিত হওয়ার জন্য এক ঘণ্টাকে যথেষ্ট বলে ধরা হয়।
এবার সেই প্রয়াশ থেকেই অ্যাপল স্টোরগুলোতে এমন সংক্ষিপ্ত কর্মশালার আয়োজন করতে যাচ্ছে অ্যাপল। মূলত এই কর্মশালায় মানুষদেরকে ওপেন সোর্স কোডিং অ্যাপ ‘সুইফট প্লেগ্রাউন্ডস’-এর ব্যবহার শেখাবে প্রতিষ্ঠানটি।
সুইফট প্লেগ্রাউন্ডস এমন একটি অ্যাপ যেখানে শিশু এবং পূর্ণ বয়স্করা কোডিংয়ের বেসিক ব্যাপারগুলো মজার মাধ্যমে শিখতে পারবে।
আর এই ছোট কর্মশালা থেকেই তারা কোডিংয়ে অনুপ্রাণিত হয়ে ভালো কিছু করার তাগিদ পাবে বলে আশা করছে অ্যাপল।
