দেশে এল অ্যালকাটেল ‘আইডল ৪’
বাংলাদেশের বাজারে অ্যালকাটেল ‘আইডল ৪’ মডেলের স্মার্টফোন এনেছে বাংলাদেশি পরিবেশক ইরাসেল লিমিটেড।
৫.২ ইঞ্চির এইচডি ডিসপ্লের ‘আইডল ৪’ স্মার্টফোনটি অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড মার্শমেলো। স্মার্টফোনটিতে রয়েছে ৬৪ বিটের ১.৫ ও ১.২ গিগাহার্টজ-এর অক্টাকোর প্রসেসর। এই সেটটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এমএসএম-৮৯৫২। স্মার্টফোনটিতে রয়েছে, জি-সেন্সর, জাইরোস্কোপ, হল সেন্সর, ই-কম্পাস। স্মার্টফোনটির মূল্য ধরা হয়েছে ২২,৯৯৯ টাকা।
‘আইডল ৪’ ফোনটির সঙ্গে বাংলালিংকের ফ্রি ইন্টারনেট বান্ডল দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠানটি। এই স্মার্টফোন নির্দিষ্ট কিছু বাংলালিংক ও অ্যালকাটেল আউটলেটসমূহে পাওয়া যাচ্ছে। যে কোনো বর্তমান বা নতুন প্রিপেইড, কল এন্ড কনট্রোল গ্রাহকরা বান্ডেল অফার উপভোগ করতে পারবেন, যাতে আছে ১৮ জিবি ফ্রি ডেটা। তিন মাসে ৬ জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা।
এ নিয়ে বাংলালিংকের হেড অফ ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন বলেন, “আমরা আগামী দিনগুলোতে স্মার্টফোনের সঙ্গে যুগোপযোগী সব অফার নিয়ে গ্রাহক সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর।”
