২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলের বিজ্ঞাপন বেচবে এনবিসি

২০১৬ সাল থেকে অ্যাপলের নিউজ অ্যাপস-এর জন্য বিজ্ঞাপন বিক্রয়ের কাজ করবে কমকাস্ট কর্পোরেশনের প্রতিষ্ঠান এনবিসি ইউনিভার্সাল। এ নিয়ে উভয় প্রতিষ্ঠান একটি চুক্তিও স্বাক্ষর করেছে, সোমবার দুই প্রতিষ্ঠানই বিষয়টি নিশ্চিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিফাত আহসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 09:18 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

এনবিসি ইউনিভার্সাল-এর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক প্রধান বিজ্ঞাপনদাতাদের সুসম্পর্ক রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এই চুক্তি চলতি বছরের শুরুর দিকে স্ন্যাপচ্যাট-এর সঙ্গে ভায়াকম-এর একই ধরনের আরেকটি চুক্তির কথা স্মরণ করিয়ে দেয়। চুক্তি অনুযায়ী ভায়াকম স্ন্যাপচ্যাটের পক্ষে বিজ্ঞাপন বিক্রয় করবে।

অ্যাপল এর আইএড অ্যাপ্লিকেশন বিজ্ঞাপন নেটওয়ার্ক-এর মাধ্যমে অ্যাপল নিউজের অবিক্রিত বিজ্ঞাপন ব্যবহার করা হত। চলতি বছরের জুনে তা বন্ধ করে দেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটির কোনো নিজস্ব বিজ্ঞাপন বিক্রেতা দল নেই।

ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল ও আরেক মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস-এর মতো অ্যাপটির অন্যান্য প্রকাশক আগের মতোই তাদের নিজস্ব বিজ্ঞাপন বিক্রয় করতে পারবে এবং আয় করতে সক্ষম হবে। কিন্তু এনবিসি ইউনিভার্সাল এখন অ্যাপলের থেকেও আসা বিজ্ঞাপন বিক্রয় করবে।

এনবিসি ইউনিভার্সাল জানায়, তারা অ্যাপ্লিকেশনটির জন্য নতুন বিজ্ঞাপন পণ্যে অ্যাপলের সঙ্গে একযোগে কাজ করবে। নিউজ আপ্লিকেশনটির জন্য এনবিসি ইউনিভার্সাল প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জেমস ক্রেকলার-এর নেতৃত্বে একটি নতুন নিবেদিত বিক্রয় ইউনিট গঠন করবে বলে জানিয়েছে।

২০১৫ সালে অ্যাপল তাদের সংবাদ অ্যাপ্লিকেশন চালু করে এবং বর্তমানে এর প্রায় সাত কোটি সক্রিয় মাসিক ব্যবহারকারী রয়েছে।