২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার হামলার ‘অস্ত্র বাজার’ বন্ধ

বড় ধরনের সাইবার হামলায় সহায়ক সেবা এবং টুল প্রদানকারী ওয়েবসাইট বন্ধ করে দিয়েছেন এর নির্মাতারা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 05:20 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

হ্যাক ফোরামস ওয়েবসাইটের একটি সক্রিয় বিভাগ ছিল হ্যাক সহায়ক টুল এবং সেবা প্রদান। এখান থেকেই সাইবার হামলা চালানোর টুল ডাউনলোড করতে দেওয়ার কুখ্যাতি রয়েছে সাইটির। এই টুলগুলোর সহায়তায় সহজেই সার্ভার বন্ধ করতে সক্ষম হত হ্যাকাররা, জানিয়েছে বিবিসি।

ওয়েসাইট থেকে এই সেকশনটি পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানানো হয়। এই ফোরামের মাধ্যমে চালানো বেশ কয়েকটি সাইবার হামলা ইন্টারনেটে বাঁধা সৃষ্টি করায় এটি বন্ধ করে দেওয়া হয়।

সেকশনটি বন্ধ করে দেওয়ায় এটিকে সাধুবাদ জানিয়েছেন অনেক ভুক্তভোগী।

হ্যাক ফোরামস-এর প্রতিষ্ঠাতা জেসি লাব্রকা সেকশনটি বন্ধ করার পেছনে ব্যাখ্যা দিয়ে বলেন, "দূর্ভাগ্যবশত আবারও কম সংখ্যক মানুষ সবার জন্য এটি ধ্বংস করেছে। আমি ব্যক্তিগতভাবে হতাশ যে, আমাকে এই পথ নিতে হচ্ছে কিন্তু সম্প্রদায়ের রক্ষার্থে আমাকে এই পথ নিতে হবে।"