বছর শেষে লাভের খাতায় 'ইএ'
অল্প পরিমানে হলেও বিশ্লেষকদের প্রত্যশার তুলনায় দ্বিতীয় প্রান্তিকের আয় ছাড়িয়েছে গেইম নির্মাতা প্রতিষ্ঠান ইলেক্ট্রনিক আর্টস(ইএ)-এর। পুরো বছরের বাড়তি আয় এবং লাভের হিসাব প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বছরে লাভের হিসাব ছাড়াও প্রতিষ্ঠানের নতুন গেইমে গ্রাহকের প্রবল আগ্রহের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে উন্মোচন করা হয় ‘ফিফা ১৭’। গেইমটি ইতোমধ্যেই সবচেয়ে বেশি বিক্রিত ফুটবল গেইম হিসেবে পরিচিতি পেয়েছে, জানিয়েছে রয়টার্স।
‘ফিফা ১৭’ ছাড়াও অক্টোবরে ‘ব্যাটলফিল্ড ১’ এবং ‘টাইটেনফল ২’ উন্মোচন করে প্রতিষ্ঠানটি। গেইমগুলো দিয়ে অ্যাকটিভশন ব্লিজার্ড-এর ‘কল অফ ডিউটি: ইনফিনিট ওয়ারফেয়ার’ এবং ইউবিসফট এন্টারটেইনমেন্ট এসএ-এর ‘ওয়াচডগ ২’-এর সঙ্গে প্রতিযোগিতায় নাম্বে প্রতিষ্ঠানটি।
"বছরের এই সময়টা আমরা সব সময়ই রক্ষণশীল কিন্তু একই সময়ে আরও বেশি আশাবাদী," বলেন ইএ-এর প্রধান অর্থ কর্মকর্তা ব্লেক জরগেনসেন।
হিসাব প্রকাশের পর প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য তিন শতাংশ কমলেও পরবর্তীতে ছয় শতাংশ বেড়ে ৮২.৫০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
ধারণা করা হয়েছিল এ বছর প্রতিষ্ঠানটির আয় হবে ৪৭৫ কোটি মার্কিন ডলার। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের আয় হয়েছে ৪৭৮ কোটি।
প্রতিষ্ঠানটি এখন প্রতি শেয়ার থেকে ২.৬৯ ডলার আয়ের প্রত্যাশা করছে। এ বছর প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য বেড়েছে ১৩.৩ শতাংশ।
