২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন নির্বাচনী সিদ্ধান্তে সহযোগিতায় ফেইসবুক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের সিদ্ধান্ত নিতে সহায়তা করতে নতুন ফিচার চালু করেছে ফেইসবুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 08:26 PM

Updated : 12 Apr 2022, 03:11 AM

মার্কিন নির্বাচনের সময়টি প্রায় দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত এ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখেই নতুন ফিচার এনেছে ফেইসবুক।

২৮ অক্টোবর ফেইসবুকের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হয়, “আজকে আমরা একটি নতুন ফিচারের সঙ্গে পরিচয় করাচ্ছি যা আপনাকে ব্যালটে কি আছে দেখাবে- প্রার্থীদের থেকে প্রারম্ভিক ব্যালট পর্যন্ত।”

জনপ্রিয় এ সামাজিক মাধ্যম জানিয়েছে, ফেইসবুক ভোট প্ল্যানার ফিচারটি কেবল মাত্র ভোটারদের দেখাবে নির্বাচনের আগে প্রার্থীরা কোন অবস্থানে ছিলেন। ভোটারদের পছন্দের ক্ষেত্রে কোনো প্রকার হস্তক্ষেপ করা হবে না বলে, জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)।  

এক বিবৃতিতে ফেইসবুক জানায়, “আপনার ভোট কেমন হবে তা একটি ব্যক্তিগত বিষয় এবং আপনার পরিকল্পনা উপর আপনার নিয়ন্ত্রণ আছে তা নিশ্চিত করেই আমরা পদক্ষেপ গ্রহণ করেছি।”

বিবৃতিতে আরও বলা হয়, “আপনার ভোটের পর, আপনি ঠিক করবেন কে এটি দেখতে পাবেন (‘অনলি মি’ অথবা ফ্রেন্ডস)। অর্থাৎ আপনি চাইলে প্রেসিডেন্ট নির্বাচনেও আপনার পছন্দ গোপন রাখতে পারেন।”

নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারী তার ব্যালটে জাতি ও সমস্যা দেখতে পাবেন এবং প্রার্থীদের অবস্থান সম্পর্কে জানতে পারবেন। তারপর তার পছন্দ অনুসারে ইমেইল করতে পারবেন। ব্যবহারকারীরা প্রার্থীদের রাজনৈতিক অবস্থান, সাম্প্রতিক পোস্টও দেখতে পারবেন বলে জানানো হয়।