২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাসে শতকোটি বিজ্ঞাপন সরবরাহে জিঅ্যান্ডআর

এখন ৫ হাজারের বেশি বাংলাদেশী ওয়েবসাইট এবং অ্যাপে প্রতি মাসে একশ’ কোটি বিজ্ঞাপন সরবরাহ করছে জিঅ্যান্ডআর।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2016, 11:48 PM

Updated : 20 Aug 2022, 02:05 PM

“এক মাসে একশ’ কোটি বিজ্ঞাপন পরিবেশন জিঅ্যান্ডআর-এর জন্য একটি মাইলফলক আর ইন্টারনেটকে বাংলাদেশে আরও তাৎপর্যপূর্ণ করার লক্ষ্যে এটি একটি বাস্তবধর্মী পদক্ষেপ - সাধারণ ব্যবহারকারী, বিষয়বস্তু নির্মাতা, প্রকাশক এবং বিজ্ঞাপনদাতাদের জন্য”, প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা বলা হয়েছে। 

প্রতিষ্ঠানটি জানায়, ৫১ মিলিয়ন দেশীয় ইন্টারনেট ব্যবহারকারী মাসে অন্তত একবার হলেও দেশীয় ওয়েবসাইট ভিজিট করছেন। বিশেষভাবে লক্ষণীয় যে, তাদের মধ্যে শতকরা ৬০ ভাগ ব্যবহারকারীকে নিয়মিত হিসেবে বিবেচনা করা যায়, যেহেতু তারা প্রতি সপ্তাহে একাধিকবার অনলাইন হচ্ছেন।

দেশীয় ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৭২ শতাংশ ব্যবহারকারীই ব্রাউজিংয়ের জন্য তাদের মোবাইল ব্যবহার করছেন বলে দাবি প্রতিষ্ঠানটির। ১৪ মিলিয়ন ব্যবহারকারীদের আরেকটি ঘরানা আছে, যারা দেশের বাইরে থেকেও দেশীয় ওয়েবসাইট ভিজিট করেন, জানায় তারা।

অংশীদারিত্ব ব্যবস্থাপনার প্রধান আইয়ুব শাহরিয়ার বলেন, “জিঅ্যান্ডআর-এর এমন বিস্ময়কর সরবরাহ বৃদ্ধিই পরিষ্কার বলে দিচ্ছে যে, দেশীয় প্রকাশকরা আমাদের অদ্বিতীয় বিজ্ঞাপন প্রযুক্তির বিশেষ মূল্যায়ন করছেন।”