২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিটেক্স সম্মেলনে রিভ সিস্টেমস

দুবাই ইন্টারন্যাশনাল কনভনেশন অ্যান্ড এক্সিবিশন সেন্টার অনুষ্ঠিত ৩৬ তম জিটেক্স প্রযুক্তি সপ্তাহে অংশগ্রহণ করছে বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান রিভ সিস্টেমস।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2016, 08:56 PM

Updated : 20 Aug 2022, 01:58 PM

১৬ অক্টোবর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই তথ্য-প্রযুক্তি মেলাকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রযুক্তি সম্মলেন হিসেবে বিবেচনা করা হয়। এই সম্মেলনে রিভের স্টল পরিদর্শন করেছেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের কনসোল জেনারেল এস বদিউজ্জামান, কমার্শিয়াল কাউন্সিলর ড. একে এম রফিক আহাম্মেদ ও ইপিবি র্কতৃপক্ষসহ দেশী-বিদেশী প্রযুক্তি সংশ্লষ্টি ব্যক্তিবর্গ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে রিভ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সম্মেলনে রিটেইল আইপি টেলিফোনি সফটসুইচ প্লাটর্ফম ‘আইটেল সুইচ লাইট’ ও ব্যবসায়িক যোগাযোগে নিজস্ব নিরাপদ অ্যাপ্লিকেশন প্রযুক্তিসহ আধুনিক প্যারেন্টাল কনট্রোলসমৃদ্ধ ‘রিভ অ্যান্টিভাইরাস’ এবং ওয়েবসাইট থেকেই সরাসরি ভিজিটরের সঙ্গে যোগাযোগের মাধ্যম ‘রিভ চ্যাট’ প্রর্দশন করছে রিভ সস্টিমেস ।

প্রদর্শিত পণ্য সর্ম্পকে রিভ সিস্টেমসের হেড অফ সেলস রায়হান হোসনে জানান, রিভ সিস্টেমস উদ্ভাবতি আইটেল সুইচে রইয়েছে সর্ম্পূণ বিজনেস ওরিয়েন্টেড ড্যাশর্বোড, ফ্লেক্সিবল রেট প্ল্যান ম্যানেজমেন্ট, মোবাইল রেসপন্সিভ বিলিং ও ডায়ালার ওয়াইজ পারফরমেন্স রিপর্টিং।

এছাড়াও, ব্যবসায়িক যোগাযোগ সহজ ও নিরাপদ করতে রিভ সিস্টেমসের কারিগরি সহযোগিতায় নিজস্ব অ্যাপ্লকিশেন তৈরি ও প্রচলন করবে প্রতিষ্ঠানটি। এতে শুধু ইন্টারনেট ব্যবহার করে বিনামূল্যে অডিও-ভিডিও কলিংয়ের পাশাপাশি রয়েছে গ্রুপ কল, মেসেজে ব্রডকাস্টিং, ফাইল ও লোকশেন শেয়ারিংয়ের সুযোগ।