২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কম্পিউটার বিজ্ঞান প্রশ্নেই কোডিং এরর

কম্পিউটার বিজ্ঞানের পরীক্ষাতেই হয়ে গেছে কোডিংয়ে ভুল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 05:31 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

চলতি বছরের একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় কয়েকটি ভুল হয়েছে বলে স্বীকার করেছে স্কটল্যান্ডের পরীক্ষা পরিচালন কর্তৃপক্ষ স্কটিশ অথরিটি (এসকিউটি)। এই কর্তৃপক্ষের এক প্রতিবেদন মতে, 'ন্যাশনাল ৫' প্রশ্নপত্রে 'কয়েকটি' কোডিং এরর ছিল। ওই প্রশ্নপত্রে কিছু মুদ্রণজনিত ভুলও দেখা যায়।

ওই পরীক্ষার গ্রেডিংয়ের ক্ষেত্রেও বিষয়টি মাথায় রেখে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে এসকিউএ। এ ক্ষেত্রে কোনো পরীক্ষার্থীই যাতে ওই ভুলগুলোর কারণে ক্ষতিগ্রস্থ না হয় সে বিষয়টি মাথায় রাখা হয়েছে।

এই পরীক্ষার পর এক শিক্ষক বিবিসি'র কাছে এই প্রশ্নপত্রকে 'লজ্জাজনক' হিসেবে আখ্যা দেন। কিন্তু সে সময় এসকিউএ নিজের আত্মপক্ষ সমত্থন করে দাবি করে, এই প্রশ্ন কোর্স আর মূল্যায়নের সব বৈশিষ্ট্যে মেনে চলে এবং এ নিয়ে পাওয়া ফিডব্যাক ইতিবাচক ছিল।

অন্যদিকে, এই কোর্স নিয়ে নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, "এসকিউ স্বীকার করে ২০১৬ সালের ওই প্রশ্নপত্রে কিছু মুদ্রণজনিত ও কোডিং এরর ছিল।"

এসকিউএ-এর কোয়ালিফিকেশনস ডেভেলপমেন্ট-এর পরিচালক ড. গিল স্টুয়ার্ট বলেন, "আমরা উন্নয়ন অব্যাহত রাখতে আর পরীক্ষার্থীদের উপকারে আমাদের যোগ্যাতা আর মূল্যায়ন উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।"