জিপিএস সিগনাল কে হটাবে নতুন প্রযুক্তি
লোকেশন সার্ভিস এবং ন্যাভিগেশন সিস্টেমের কথা মাথায় রেখে নতুন সিগনাল প্রযুক্তি তৈরি করেছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভারসিইড-এর একদল গবেষক। তাদের এই প্রযুক্তি গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস)-এর চেয়ে বেশি নির্ভরযোগ্য এবং নিখুঁত বলে দাবী করেছে এর নির্মাতা দলটি।
সেলুলার এবং ওয়াইফাই সংযোগের মতই নিখুঁত সিগনালের পরিবেশ তৈরি করবে নতুন প্রযুক্তি, জানিয়েছে ফিনান্সিয়াল এক্সপ্রেস। চালকবিহীন গাড়ি এবং ড্রোনের ন্যাভিগেশন সিস্টেমে এই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছে গবেষক দলটি।
"আমাদের লক্ষ্য হচ্ছে কোনো মানুষের সহয়তা ছাড়াই যাতে স্বয়ংক্রিয় গাড়িগুলো দীর্ঘ সময় ধরে চলতে পারে সে রকম পরিবেশ তৈরি করা, "বলেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভারসাইড-এর তড়িৎ এবং কম্পিউটার প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক জাক ক্যাসাস।
বর্তমানে বেশিরভাগ গাড়ি এবং ইলেক্ট্রনিক ডিভাইসেই জিপিএস সিগনাল ব্যবহার করা হয়ে থাকে। আর অ্যারোস্পেস এবং মিসাইলের মতো প্রযুক্তিগুলোতে জিপিএস-এর সঙ্গে উচ্চমানের ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম (আইএনএস) ব্যবহার করা হয়।
এই প্রযুক্তির উন্নয়ন ছাড়া বর্তমানের জিপিএস অথবা আইএনএস সিগনাল দিয়ে ভবিষ্যত প্রজন্মের সয়ংক্রিয় গাড়ি তৈরি করা অনেকগুলো কারণেই সম্ভব নয় বলেও মনে করে গবেষক দলটি। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে কিছু কিছু পরিবেশে জিপিএস সিগনাল অনেক ধীর গতির এবং ব্যবহারের অযোগ্য।
পোর্টল্যন্ডে ইন্সটিটিউট অফ ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম কনফারেন্স ২০১৬-এ নতুন ন্যাভিগেশন প্রযুক্তি উপস্থাপন করেছে গবেষক দলটি।
