নতুন ভিআর আনল অকুলাস
সম্প্রতি নতুন এক ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) এনেছে ভিআর হেডসেট নির্মাতা প্রতিষ্ঠান অকুলাস।
ব্যবহারকারীরা ফেইসবুকে ছবি দেখতে, ভিডিও শেয়ারে আর বন্ধুদের স্ট্যাটাসে লাইক দিতে ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) ব্যবহার শুরু করবেন, এমনটাই চাওয়া মার্ক জাকারবার্গ-এর।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অকুলাস কানেক্ট ডেভেলাপার সম্মেলনে প্রায় দুই হাজার দর্শকের সামনে মঞ্চে এমন চাওয়া ব্যক্ত করেন অকুলাস-এর মালিক প্রতিষ্ঠান ও বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রধান। এই অনুষ্ঠানে অকুলাস ভিআর হেডসেটের নতুন একটি তারবিহীন সংস্করণ উন্মোচন করেছেন তিনি।
নতুন এই প্রোটোটাইপ-কে কোনো কম্পিউটার বা পাওয়ার সোর্স-এর সঙ্গে তার দিয়ে যুক্ত করতে হবে না। এতে একটি অনবোর্ড ক্যামেরা ব্যবহার করা হয়েছে যা ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করতে পারবে। জাকারবার্গ বলেন, ভার্চুয়াল রিয়ালিটি মানুষের জন্য একটি সঠিক প্লাটফর্ম, আর এর প্রধান কারণ হচ্ছে উপস্থিতি। আপনার মনে হবে আপনি আসলেই অন্য মানুষদের সঙ্গে অন্য একটি জায়গায় রয়েছেন।"
এই হেডসেটকে এখন আর তার দিয়ে কম্পিউটারে সংযোগ করতে হবে না, যোগ করতে হবে না কোনো মোবাইল ডিভাইসও। এখন কোনো কিছুর সঙ্গে সংযোগ ছাড়া একাই চলতে সক্ষম হবে হেডসেটগুলো, এমনটাই বলেছেন অকুলাস-এর প্রধান নির্বাহী ব্র্যান্ডান আইরিব।
বৃহস্পতিবার আইরিব মার্কিন সংবাদমাধ্যমে সিএনবিসি-কে জানান, সান্টা ক্রুজ নামের প্রটোটাইপগুলোতে রিফট-এরই প্রতিরূপ আনা হয়েছে। কিন্তু এগুলো "পরিবর্তিত আর আর এগুলোতে একটি পুরো কম্পিউটার আর একটি শনাক্তকারী ব্যবস্থা যোগ করা হয়েছে, এর মাধ্যমে আপনি হাঁটতে পারবেন, সব দিকে দেখতে পারবেন আর এটি আপনার অবস্থান শনাক্ত করতে পারবে।"
নিজেদের ভিআর হেডসেট ডেড্রিম ভিউ নিয়ে মার্কিন ওয়েব জায়ান্ট গুগল ঘোষণা দেওয়ার কিছুদিন পরই নতুন এই ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের ঘোষণা দেওয়া হল। প্রতিদ্বন্দ্বীদের পণ্য নিয়ে প্রশ্ন করা হলে, আইরিব গুগলের ডেড্রিম ভিউ-কে একটি 'সাধারণ ডিভাইস' আর এটি অকুলাসের রিফট বা সান্টা ক্রুজ-এর চেয়ে স্যামসাংয়ের গিয়ার ভিআর-এর সঙ্গে বেশি মেলে বলে দাবি করেছেন আইরিব।
গুগল তাদের প্রতিটি ডেড্রিম ভিউ হেডসেটের দাম ৭৯ ডলার ধরেছে, স্যামসাং গিয়ার ভিআর-এর দাম ধরেছে ৯৯ ডলার। কিন্তু আইরিব প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে এত কম দামে পণ্য ছাড়ার বিষয়ে কোনো চাপ নিতে চাচ্ছেন না। আর এ কারণ হচ্ছে তার প্রতিষ্ঠানের পণ্য "কোটি মানুষের গণ বাজার" লক্ষ্য করে ছাড়া হয় না বলে জানান তিনি।
আইরিব বলেন, "আপনি যদি একে অ্যাপল ২ দিনগুলোর কথা মনে করেন, এটি উন্নতি অব্যাহত রাখতে যাচ্ছে। এটি পরিপক্ক হওয়া অব্যাহত রাখতে যাচ্ছে আর প্রযুক্তি আরও উন্নত হবে।" ভিআর-এর ভবিষ্যৎ নিজের উত্তেজনাও প্রকাশ করেছেন তিনি। স্যামসাং গ্যালাক্সি ফোন দিয়ে লাখ লাখ মানুষ ইতোমধ্যে গিয়ার ভিআর চেষ্টা করেছেন বলেও দাবি করেন তিনি।
২০২৫ সালের মধ্যে ভিআর আট হাজার কোটি ডলারের একটি খাত হবে বলে আশা করে হচ্ছে।
