২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাংয়ের ব্র্যান্ড শপ চালু হল চট্টগ্রামে

বন্দরনগরী চট্টগ্রামে ব্র্যান্ড শপ উদ্বোধন করেছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 09:05 PM

Updated : 20 Aug 2022, 01:49 PM

ব্র্যান্ড শপটি চট্টগ্রামের দেওয়ানহাটের ডি টি রোডের খাজা সায়মা টাওয়ারের ২৬৮ নম্বর দোকানে অবস্থিত। স্যামসাংয়ের এই নতুন ব্র্যান্ড শপটিতে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের গ্রাহকরা এক ছাদের নিচে স্যামসাংয়ের সব পণ্য কেনার সুবিধা উপভোগ করতে পারবেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

১৮০০ বর্গফুটের এই শপে প্রদর্শিত হবে টেলিভিশন, এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়ভে ওভেন, ওয়াশিং মেশিন এবং স্মার্টফোন।

স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ- এর ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন এবং ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড- এর ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আলম আল মাহবুব এই ব্র্যান্ড শপের উদ্বোধন করেন। এতে আরও উপস্থিত ছিলেন স্যামসাংয়ের হেড অফ কনজিউমার ইলেকট্রনিক্স ফিরোজ মোহাম্মদ, কি অ্যাকাউন্ট ম্যানেজার সাইফুল ইসলাম, ফেয়ার ইলেকট্রনিক্স- এর পরিচালক, বিক্রয় মোহাম্মদ মেসবাহ উদ্দীন এবংখিুচরা ও বিক্রয় পরিচালন প্রধান মশিউর রহমান।

স্যাংওয়ান ইউন বলেন, “গ্রাহকদের সেরা মানের কেনাকাটার অভিজ্ঞতা দিতে আমরা দেশব্যাপি ২০০ ব্র্যান্ড শপ উদ্বোধন করার পরিকল্পনা নিয়েছি।”