কুমিল্লায় গ্লোবাল ব্র্যান্ডের নতুন শো-রুম
১ অক্টোবর থেকে কুমিল্লায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আইটি সামগ্রী আমদানীকারক ও সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড-এর ১৯তম শো-রুম।
কুমিল্লার কান্দিরপাড়-এর আর্টিসান নাসির সেন্টার-এর ৫ম তলায় ফিতা কেটে এ শাখার উদ্বোধন করেন কুমিল্লা বিসিএস-এর চেয়ারম্যান ফরহাদ উল্লাহ ও আইটি প্যালেস-এর স্বত্ত্বাধিকার নজরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের মহাব্যবস্থাপক সমীর কুমার দাশ ও কামরুজ্জামান।
এ ছাড়াও অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডের ডিজিএম, এজিএম, ম্যানেজারসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
