২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দুর্ঘটনায়' উন্মুক্ত উ. কোরিয়ার ওয়েবসাইট

'দুর্ঘটনাবশত' নিজেদের সব প্রজ্ঞাপন থাকা ওয়েবসাইটে সারা বিশ্বের কাছে উন্মুক্ত করে দিয়েছিল উত্তর কোরিয়া।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 05:30 PM

Updated : 25 Jul 2022, 09:30 PM

এর মাধ্যমে কীভাবে কঠোর গোপনীয়তা বজায় রাখা দেশটি কীভাবে চলছে তা নিয়ে এক নজর ধারণা পাওয়া যায়, এই ঘটনাকে 'নজিরবিহীন' উল্লেখ করে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। 

সাধারণত দেশটি তাদের অভ্যন্তরীণ সব ওয়েবসাইট শুধু নিজ দেশের জনগণকেই অ্যাকসেস করতে দেয়। এমনকি দেশের সীমানার বাইরে গেলে সেদেশের নাগরিকরাও ওয়েবসাইটগুলোর অ্যাকসেস হারায়। উত্তর কোরিয়ার ডোমেইন সাফিক্স ডটকেপি-এর ২৮টি ওয়েবসাইটের সবগুলোই 'দুর্ঘটনাবশত' সবার জন্য উন্মুক্ত হয়ে পড়ে, আর এফলে বিদেশিরাও ওইয়েবসাইটগুলোতে অ্যাকসেস পায়। 

বিশ্ববাসী উত্তর কোরিয়ার 'সুপ্রিম লিডার' কিম জং-উন-এর সম্পর্কেও জানতে পারে। দুটি ওয়েবসাইটের শীর্ষে ছিল কিম-এর একটি ফলের খামার পরিদর্শনের খবর। আর একটি ওয়েবসাইটে সুপ্রিম লিডারের কার্যক্রম নিয়ে বিস্তারিত বর্ণনা ছিল।

বাকি ওয়েবসাইটগুলোর অধিকাংশই ছিল দক্ষিণ কোরিয়া সম্পর্কিত। সংবাদ সাইট রোদংয়ে একটি প্রতিবেদনে প্রতিবেশী দেশটির প্রেসিডেন্ট পার্ক গেউন-হে "কীভাবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে তার অপরাধের জন্য মূল্য দেবে" তা নিয়ে বলা হয়েছে। 

ব্রিটিশ দৈনিকটি জানায়, এ থেকে বোঝা যায় দেশটিতে কত অল্পসংখ্যক ওয়েবসাইট রয়েছে। দেশটির ইন্টারনেট ব্যবস্থা এখনও খুব একটা দূর আগায়নি বলেও ধারণা করা হচ্ছে, মাত্র ২৮টি ওয়েবসাইট থাকায় অনেকের কাছে বিষয়টি 'আশ্চর্যজনক' বলেও ভাষ্য ওই দৈনিকের। কিন্তু এর মাধ্যমে উত্তর কোরিয়ার প্রযুক্তি খাতের 'সবচেয়ে গোপন ও গুরুত্বপূর্ণ বিষয়', এর অভ্যন্তরীণ ইন্টারনেট সম্পর্কে কিছু জানা যায়নি।