২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নতুন অ্যাপল অথরাইজড আউটলেট

ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে যাত্রা শুরু করেছে অ্যাপল অথরাইজড স্টোর।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 05:22 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

বিসিএস কম্পিউটার সিটিতে এটিই প্রথম এবং একমাত্র অ্যাপেল অথরাইজড আউটলেট বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই আউটলেট চালু করেছে বাংলাদেশের অ্যাপল প্রিমিয়াম রিসেলার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড। 

মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড (ইএমএল) ২০০৯ সালে অ্যাপল প্রিমিয়ার রিসেলার হিসেবে যাত্রা শুরু করে। ২২ সেপ্টেম্বর সকালে এই আউটলেটের উদ্বোধন করেন ইএমএল-এর পরিচালক আবদুল মতিন। 

এখান থেকে গ্রাহকরা অ্যাপলের সব ধরনের ল্যাপটপ (ম্যাকবুক, ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার), ডেস্কটপ (আইম্যাক, ম্যাক মিনি, ম্যাক প্রো), আইপ্যাড (আইপ্যাড প্রো, আইপ্যাড এয়ার ও আইপ্যাড মিনি) এবং অ্যাপলের সব ধরনের অ্যাকসেসরিজ পাবেন।

এই আউটলেট থেকে যে কোনো অ্যাপল গ্রাহক সফটওয়্যার ও হার্ডওয়্যার সংক্রান্ত যে কোনো বিক্রয়োত্তর সেবাও পেতে পারেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

নতুন এই আউটলেট উদ্বোধন উপলক্ষ্যে ৩১ অক্টোবর পর্যন্ত গ্রাহক ও ক্রেতারা পাচ্ছেন মূল্যছাড়ের সুযোগ। যে কোনো থার্ডপার্টি অ্যাকসেসরিজের উপর ১৫ শতাংশ, অ্যাপল সিপিইউ এবং অ্যাপল অ্যাকসেসরিজের উপর ৫ শতাংশ আর যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপ ক্রয়ের ক্ষেত্রে থার্ডপার্টি অ্যাকসেসরিজের উপর ২০ শতাংশ মূল্যছাড় পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটি জানায়, এই আউটলেটের বিক্রয় প্রতিনিধি থেকে শুরু করে সার্ভিস ইঞ্জিনিয়ার সবাই সরাসরি অ্যাপল সার্টিফাইড।